ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এনসিএলে উইকেট নিয়ে আশাবাদী বাশার

আকাশ স্পোর্টস ডেস্ক:

আগামী অক্টোবরের মাঝামাঝিতে শুরু হতে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগের(এনসিএল) নতুন মৌসুম। আসন্ন এই প্রতিযোগিতার কোনো ম্যাচ মিরপুরে অনুষ্ঠিত হবে না বলেই এনসিএলে উইকেট নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হাবিবুল বাশার সুমন। রবিবার সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্যই করেন তিনি।

এনসিএলের আগের লিগগুলোতে মিরপুর প্রধান ভেন্যু থাকলেও এবার কোনো ম্যাচ সেখানে অনুষ্ঠিত হবে না। মূলত আসন্ন লিগের জন্য দুটি ভেন্যু ঠিক করা হয়েছে। এই দুটি ভেন্যু কক্সবাজার এবং সিলেট। তবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নয়। এছাড়া আরও একটি ভেন্যু সেখানে রয়েছে। আর সে মাঠেই হবে খেলা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হাবিবুল বাশার সুমন যেমন বলছিলেন, ‘এই কয়েক মাসে উইকেটগুলোও পর্যাপ্ত বিশ্রাম পেয়েছে। তাই আশা করছি এবার এনসিএল খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’

তিনি আরও বলেন, ‘এনসিএল শুরুর পর বন্ধ হয়ে যাওয়ার পেছনে বড় কারণ ছিল ভ্রমণ। আমাদের অনেক ভ্রমণ করতে হয়েছে। আমরা তো চাই হোম অ্যান্ড অ্যাওয়ে যেন খেলতে পারি, সবাই সবার বিভাগে খেলুক। হোম অ্যান্ড অ্যাওয়েতে আদর্শ পরিস্থিতি হয়। কিন্তু এখনও করোনার সাথে আমাদের লড়াই করতে হচ্ছে। এজন্য ভ্রমণ একটু ঝুঁকিপূর্ণ।’

সঙ্গে যোগ করেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক, ‘গতবার ভ্রমণের কারণেই বন্ধ করে দিতে হয়েছে। এখন পর্যন্ত যতদূর জানি দুইটি ভেন্যুতে খেলা হবে। একটা কক্সবাজার, একটা সিলেট। চার দল করে ভাগ করে দুইটা গ্রুপ হবে। দুই গ্রুপ দুই পাশে খেলবে। পরিবর্তন হতে পারে, তবে সম্ভাবনা কম।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এনসিএলে উইকেট নিয়ে আশাবাদী বাশার

আপডেট সময় ০৬:৪৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১