ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল শ্রমিকের রক্তই বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে: দুলু সামাজিক দলাদলির জেরে মসজিদের দেওয়াল ভেঙে তিনজনকে কুপিয়ে জখম পর্যায়ক্রমে সব কল-কারখানা চালু করা হবে: তারেক রহমান দেশে এখনো ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি : রিজভী তৃণমূল থেকে প্রতিভা খুঁজে আনতেই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: আমিনুল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের সিংহভাগই শ্রমজীবী : বিদ্যুৎ প্রতিমন্ত্রী টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০ এনসিপির সঙ্গে আলোচনা না করেই জামায়াত সাদিক কায়েমকে মেয়রপ্রার্থী করল?:রাশেদ খান হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

বিসিবি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাপন

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নাজমুল হাসান পাপন। শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বিসিবি কার্যালয়ের গিয়ে নিজের মনোনয়নপত্র সংগ্রহ করেন বর্তমান বিসিবি প্রধান।

এর আগে গত আগস্টের শেষদিকে নাজমুল হাসান পাপন বিসিবি সভাপতির পদ ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। বিসিবির এজিএম (বার্ষিক সাধারণ সভা) শেষে তিনি বলেছিলেন, ‘হারলে হারটা আমি মেনে নিতে পারি না, এটা আমার একটা খারাপ দিক। বাংলাদেশ দল হারলে মেজাজ খারাপ হয়ে যায়। আমার বউ-বাচ্চা সামনে আসে না। এজন্য ডাক্তার আমাকে ক্রিকেট থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে যেতে বলেছে। ’

আবেগ-প্রবণতার কারণে ক্রিকেটের পেছনে অনেক সময় দিতে হয় জানিয়ে তিনি বলেন, ‘ক্রিকেট আমাদের এত বেশি সময় নিয়ে নিচ্ছে, আগে এর কোনও ধারণা আমার ছিল না। মাঝে ১ বছর কিন্তু আমি কিছুতে ছিলাম না, ভালোই ছিলাম। কিন্তু আবার যখন আগের মতো হলাম, দেখলাম এটা আমার অনেক সময় নিয়ে নিচ্ছে। ’

সেই ২০১২ সাল থেকে বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন পাপন। আগস্টে পদ ছাড়ার ইঙ্গিত দিলেও চলতি সেপ্টেম্বরের শুরুতে তিনি জানান, সবাই চাইলে আগামী বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হবেন এবং পদে থাকলে দায়িত্ব ভাগ করে নিতে চান।

বুধবার (০১ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া সেন্টারে পাপন আগামী বোর্ড নির্বাচন ও নিজের থাকা নিয়ে কথা বলেন। পাপন বলেন, আমরা চাচ্ছি অক্টোবরে, মানে বিশ্বকাপ আছে সামনে। তার আগেই নির্বাচন শেষ করে নতুন বোর্ডের কাছে হস্তান্তরের চিন্তাও করা হচ্ছে। ’

তিনি আরও বলেন, ‘আমার সমস্যাটা হচ্ছে যে এখন সভাপতি হিসেবে কাজের লোডটা যে এত বেশি সেটা আমি চাচ্ছি না। আমি এটা এনজয় করি কিন্তু এই ফুল টাইমটা দেয়া সামনে প্রায় অসম্ভব। যদি সময় না দেই তবে বোর্ড ভুগবে সেটা আমি চাই না। এজন্য প্রেসিডেন্ট পদে বা পরিচালক পদেও নতুন কেউ যদি আসে তাহলে সেটা সহজ হবে। আমি সেটাই চেষ্টা করছি যে গতানুগতিক অবস্থা থেকে বের হতে। ’

‘আমি চিন্তা করছি নতুন কেউ এসে তো এত কাজ একসঙ্গে করতে পারবে না। তাই চিন্তা ভাবনা করছি এটা বোর্ডে থেকে কিভাবে আলাদা দায়িত্ব দেয়া যায় কিনা। একজন সভাপতি থেকে তার নেতৃত্বে বিভিন্ন বিষয়ে বিভিন্ন জন দায়িত্বে থাকতে পারে। এটা ওপেন তাই এটা আগে থেকে কারা আসবে তা বলা যাবে না। তবে সবাই যদি আমাকেই বলে থাকতে তবে আমার একটা প্রপোসাল থাকবে, দায়িত্ব ভাগ করতে হবে। ’

এর আগে সাবেক সভাপতি আ হ ম মোস্তফা কামাল পদ ছাড়লে বিসিবির ১৪তম সভাপতি হিসেবে দায়িত্ব নেন পাপন। এরপর আরও দুই বার তিনি বিসিবি সভাপতি পদে নির্বাচিত হন।

আগামী ৬ অক্টোবর হবে বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে বিকেল ৫টায়। ভোট গণনা শেষে সেদিনই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। এরপর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে পরদিন, ৭ অক্টোবর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিসিবি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাপন

আপডেট সময় ০৭:২০:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১