ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কনস্টেবলের সঙ্গে আইজিপির হাত মেলানোর ছবি ভাইরাল

আকাশ জাতীয় ডেস্ক:

কনস্টেবলদের সঙ্গে আইজিপি ড. বেনজির আহমেদের কুশল বিনিময় ও হাত মেলানোর একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। এই ছবির প্রশংসা করেছেন নেটিজনরা।

পুলিশের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে ‘যে ছবি বদলে যাওয়া বাংলাদেশ পুলিশের প্রতিচ্ছবি’- শিরোনামে বুধবার রাতে ছবিটি শেয়ার করা হয়।

মঙ্গলবার পাবনার ঈশ্বরদীর পাকশীতে পদ্মা নদীর তীরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প (আরএনপিপি) পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সেখানে এক মতবিনিময় সভায় মন্ত্রীর সঙ্গে ছিলেন আইজিপি। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, আইজিপি তিনজন কনস্টেবলের সালাম নিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করছেন। দ্বিতীয় ছবিতে তাকে সামাজিক দূরত্ব বজায় রেখে কনস্টেবলদের সঙ্গে হাত (মুষ্টিবদ্ধ) মেলাতে দেখা যায়।

ছবিটি নিজের ফেসবুকে পোস্ট করে পাবনা জেলা পুলিশ সুপার (এসপি) মহিবুল ইসলাম খান লেখেন, বাহিনীপ্রধান যখন সর্বকনিষ্ঠ সদস্যর সঙ্গে এভাবে বিদায় নেন; তখন নিশ্চয়ই তার জন্য তা অনেক আবেগ ও গর্বের মুহূর্ত তৈরি করে।

পুলিশের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজের ক্যাপশনে লেখা হয় নেতৃত্বকে পূর্ণতা দেয় বিনয়। অধস্তনকে আপন করে নেওয়ার মধ্যেই ঊর্ধ্বতনের ঔদার্য প্রকাশ পায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কনস্টেবলের সঙ্গে আইজিপির হাত মেলানোর ছবি ভাইরাল

আপডেট সময় ১১:৩১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১