ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

ইয়েমেনে দুর্ভিক্ষের মুখে ৭০ লাখ মানুষ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে চলমান গৃহযুদ্ধের শিকার হয়ে ৭০ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছে বলে দাবি করেছেন জাতিসংঘের কর্মকর্তারা। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এমন দাবি করা হয়।

ওই বৈঠকে জাতিসংঘের মানবিক ও জরুরি ত্রাণবিষয়ক আন্ডার সেক্রেটারি স্টিফেন ও’ব্রায়েন বলেন, ইয়েমেনে যুদ্ধরত গোষ্ঠী ও তাদের সহায়তাকারীদের উচিত নিজেদের অপরাধী মনে করা। তাদের কারণে ইয়েমেনের লাখ লাখ সাধারণ মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছে। সেখানকার ৭০ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে।

ও’ব্রায়েন জানান, কলেরায় আক্রান্ত হয়ে এরই মধ্যে ইয়েমেনের বিভিন্ন জায়গায় এক হাজার ৭৪০ জন মানুষ মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। দেশটির জন্য ২১০ কোটি মার্কিন ডলার সাহায্যের আবেদন করা হয়েছে। অথচ এর মাত্র ৩৩ শতাংশ তহবিলে যোগ হয়েছে। আর মহামারী আকার ধারণ করা কলেরা নিয়ন্ত্রণে দরকার ২৫ কোটি মার্কিন ডলার। অথচ পাওয়া গেছে মাত্র চার কোটি সাত লাখ মার্কিন ডলার।

জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, ‘এই কলেরা সম্পূর্ণরূপে সেখানকার যুধ্যমান পক্ষগুলোর সৃষ্টি, যারা ইয়েমেনের সীমান্ত থেকে নেতৃত্ব দিচ্ছে, অস্ত্র সরবরাহ ও যুদ্ধ করছে এবং এই যুদ্ধ ও আতঙ্ককে স্থায়ী করতে চাইছে।’

একই বৈঠকে ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ইসমাইল ওলদ শেখ আহমেদ বলেন, ‘কোনো অজুহাতই গ্রহণযোগ্য নয়, বিশেষ করে যখন সামনে স্পষ্ট সমাধানের পথ খোলা থাকে। শান্তি আলোচনার পথ এখনো রুদ্ধ হয়ে যায়নি।’

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

ইয়েমেনে দুর্ভিক্ষের মুখে ৭০ লাখ মানুষ

আপডেট সময় ০৩:১৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭