ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘পাকিস্তানকে ফলো করেই ক্রিকেটে উন্নতি করছে ভারত’

আকাশ স্পোর্টস ডেস্ক:

ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যকার ক্রিকেটীয় দ্বন্দ্ব শুরু বহুকাল আগে থেকেই। রাজনৈতিক কারণে আইসিসির টুর্নামেন্ট ছাড়া দ্বিপাক্ষিক কোনো সিরিজ হয় না দুই দেশের মধ্যে।

এদিকে ভারতীয় ক্রিকেটের উন্নয়নে পাকিস্তানের ভূমিকা আছে বলে দাবি করে বোমা ফাটালেন সদ্য নির্বাচিত পিসিবি সভাপতি রমিজ রাজা।
পাকিস্তান ক্রিকেটের উন্নয়নের জন্য যেসব কাজ করে যাচ্ছে ভারত সে পথেই হাঁটছে বলে দাবি রমিজ রাজার। তিনি মনে করেন, রবি শাস্ত্রী নাকি পাকিস্তানের পরিকল্পনাগুলো কাজে লাগিয়েই ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে গিয়েছেন।

ভারতীয় কোচ পাকিস্তান ক্রিকেটের ভক্ত দাবি করে পিসিবি সভাপতি বলেন, ‘পাকিস্তান ক্রিকেট দলের যত ভালো ভালো পরিকল্পনা আছে, সেগুলো পরের দিকে ভারতীয় দলে দেখা গেছে। সেগুলো ভারত নিয়েছে। যেহেতু রবি শাস্ত্রী এখন ভারতীয় দলের কোচ, তাই এটা হয়েছে। কারণ শাস্ত্রী বরাবরই পাকিস্তান ক্রিকেটের ভক্ত। ’

নিজেদের সময়ের পরিকল্পনা এতদিন পর কাজে লাগাচ্ছে ভারত- এমন দাবি করে রমিজ আরও বলেন, ‘আমাদের দলটা খুব পরিশ্রমী ছিল। যাদের কম প্রতিভা ছিল, তারাও যাতে ১০০ শতাংশ দেয়, সেটাই আমাদের লক্ষ্য ছিল। আমরা সহজে হাল ছেড়ে দিতাম না। ভারতও সেই রাস্তায় হেঁটেছে। প্রচুর পরিশ্রম করেছে। ওদের প্রথম শ্রেণির ক্রিকেটের মান তাৎপর্যপূর্ণ ভাবে উন্নত হয়েছে। ভারতের জায়গায় পৌঁছতে গেলে আমাদের আগামী তিন-চার বছরে অনেক কিছু করতে হবে। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

‘পাকিস্তানকে ফলো করেই ক্রিকেটে উন্নতি করছে ভারত’

আপডেট সময় ০৬:৫৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১