ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নতুন বোর্ড প্রধান চান পাপন

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ১৪তম সভাপতি হিসেবে ২০১২ সাল থেকে একই পদে বহাল রয়েছেন নাজমুল হাসান পাপন। সম্প্রতি বিসিবির বার্ষিক সাধারণ সভা শেষে জানিয়েছিলেন, শারীরিক সুস্থতার কারণে সভাপতি পদ থেকে দূরে থাকতে চান তিনি। এবার তিনি চাইছেন তার পদ নতুন কোনো মুখ দেখতে। একই সঙ্গে নতুন বোর্ড প্রধানকে পুরোপুরি সমর্থন জানাবেন বলেও জানান বর্তমান বোর্ড প্রধান।

আজ মঙ্গলবার ১২তম বোর্ড সভা শেষে সাংবাদিকদের পাপন বলেন, ‘সভাপতি পদের কথা আসলে- আর কেউ নাম বলে না। কেন বলে না আমি জানি না। আমি বলছি না আমি সফল হবো কিন্তু আমি চেষ্টা করব এবং চাইবো যে নতুন কেউ আসুক। নতুন কেউ আসলে খুশি হবো। আমি পুরোপুরি সমর্থন দেবো কোন অসুবিধা নেই।’

চলতি মাসেই পাপনের দ্বিতীয় ধাপের মেয়াদ শেষ হচ্ছে। অক্টোবরের প্রথম সপ্তাহের শেষে হতে পারে এবারের নির্বাচন। গত দুই মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড প্রধান হওয়া পাপন এবার আগ্রহী নন নির্বাচন করতে। এমনকি এবার তিনি নেননি আলাদা কোনো প্যানেল। তিনি জানান, বিসিবিতে থাকা কর্মকর্তারা সবাই পরিচালক হতে চাইলেও কেউ সভাপতি হতে চান না। বিষয়টি ভালো ভাবে নেননি বর্তমান বোর্ড প্রধান।

তিনি বলেন, ‘আমি যদি এখানে থাকি, আমার একটা জিনিস মনে হচ্ছে যে আমি মারা যাওয়ার আগ পর্যন্ত কেউ এই পদটা নিতে চাইবে না। এটা একটা ভুল জিনিস! আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি না। আমি চাই আমার বোর্ডে যারাই আসুক তারা চ্যালেঞ্জ গ্রহণ করুক। ‘আমি সভাপতি হতে চাই’- অন্তত বলুক, এখন তো কেউ বলেও না। এটা ভালো দিক না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমসটেক সম্মেলনে যোগ দিচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

নতুন বোর্ড প্রধান চান পাপন

আপডেট সময় ০৮:১৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১