ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

বাসেই সন্তান জন্ম দিলেন এক নারী

আকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারগামী রিলাক্স পরিবহনের একটি বাসে সন্তান প্রসব করেছেন ত্রিশোর্ধ্ব এক নারী। সোমবার (২০ সেপ্টেম্বর ) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল রিলাক্স পরিবহনে একটি বাস। গাড়িতে থাকা অন্তঃসত্ত্বা এক নারীর লেবার পেইন উঠলে যাত্রীদের সহযোগিতায় গাড়ি পটিয়া উপজেলা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে নিয়ে যাওয়া হয়। রোগীর শারীরিক অবস্থা ভালো না থাকায় গাড়িতেই প্রসব করানো হয়।

অন্তঃসত্ত্বা এই নারীর বাড়ি ময়মনসিংহে। ঢাকার নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা স্বামীর সঙ্গে থাকতেন তিনি। স্বামী পেশায় রিকশাচালক। সোমবার এই নারী ঢাকা থেকে কক্সবাজারের চকরিয়ায় বাপের বাড়ি যাচ্ছিলেন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রাজীব দে বলেন, রাতে একটি গাড়িতে এক নারীর লেবার পেইন উঠলে কয়েকজন হাসপাতালের জরুরি বিভাগে খবর দেয়৷ হাসপাতালের দায়িত্বরত মিডওয়াইফরা গাড়িতে উঠে দেখে রোগীর অবস্থা তেমন একটা ভালো নয়। এ অবস্থায় হাসপাতালে আনাও সম্ভব না। তাই গাড়িতেই বাচ্চা প্রসবের ব্যবস্থা করা হয়। পরে মা ও নবজাতককে পরবর্তী চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়৷

বর্তমানে মা ও শিশু সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন এ চিকিৎসক।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ বলেন, হাসপাতালের চিকিৎসক ও মিডওয়াইফদের সহযোগিতায় অন্তঃসত্ত্বা নারীর প্রসব সম্পন্ন হয়। গভীর রাতেও এমন পরিস্থিতিতে ছুটে গিয়ে সহযোগিতা করার স্বীকৃতি স্বরূপ হাসপাতালের পক্ষ থেকে সামান্য উপহারের ব্যবস্থা করেছি।

তিনি বলেন, এই মা ও শিশুকে বাঁচানোর পেছনে সবার সহযোগিতা ছিল। শুধু হাসপাতাল কর্তৃপক্ষ নয়, গাড়িতে থাকা চালক, যাত্রীরাও ধন্যবাদ পাওয়ার যোগ্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

বাসেই সন্তান জন্ম দিলেন এক নারী

আপডেট সময় ০২:০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১