ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

অসুস্থ হকারপুত্রকে দেখতে কুঁড়েঘরে ইউএনও, খরচ দেবে নোটারি ক্লাব

আকাশ জাতীয় ডেস্ক:

৪ সেপ্টেম্বর ‘ঈশানের অস্ত্রোপচারে প্রয়োজন ২ লাখ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ পায়। হকারপুত্র পাঁচ বছরের শিশু ঈশান হাঁসদা ইপিআই গ্যাস্ট্রিক হার্নিয়া নামক জটিল রোগে আক্রান্ত।

চিকিৎসকের পরামর্শ দ্রুত তার শরীরে অস্ত্রোপচার প্রয়োজন। নইলে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। ঈশানের শরীরে অস্ত্রোপচারের খরচ পড়বে প্রায় দুই লক্ষাধিক টাকা; যা তার বাবার পক্ষে বহন করা অসম্ভব।

এমন সংবাদে সাহায্যের হাত বাড়ান অনেকে। কিন্তু প্রয়োজনীয় পরিমাণ টাকার এক-চতুর্থাংশ টাকাও এখনো সংগ্রহ হয়নি বলে জানান ঈশানের বাবা পত্রিকা হকার রিপন হাঁসদা।

সংবাদটি দৃষ্টিগোচর হলে প্রতিনিধি রেজাউল ইসলাম সেলিমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে ঈশানের অস্ত্রপোচারসহ সব প্রকার চিকিৎসার ব্যয় নির্বাহ করার বিষয়টি আশ্বস্ত করে নোটারি ক্লাব অব মেট্রোপলিটন, ঢাকা। যোগাযোগ করেন অসুস্থ ঈশানের বাবা হকার রিপন হাঁসদার সঙ্গে।

এর মধ্যে সোমবার দুপুরে ঈশান আবারো গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সংবাদটি পেয়ে মানবিক সহায়তা নিয়ে শিশু ঈশানের বাড়ি ছুটে যান ইউএনও জয়া মারীয়া পেরেরা। খোঁজখবর নেন তার শারীরিক অবস্থা ও চিকিৎসার।

এ সময় তিনি জানতে পারেন ঈশানের চিকিৎসায় হাত বাড়িয়েছে নোটারি ক্লাব অব মেট্রোপলিটন, ঢাকা। এমন সংবাদে খুশি হন তিনি। ধন্যবাদ জানান কর্তৃপক্ষ ও নোটারি ক্লাবকে। এ সময় তিনি আনুষঙ্গিক কিছু খরচের জন্য ব্যক্তিগতভাবে ঈশানের বাবার হাতে দশ হাজার টাকা তুলে দেন।

হকারপুত্র ঈশানকে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাজশাহীর একটি ক্লিনিকে ভর্তি করা হচ্ছে বলে জানান তার বাবা হকার রিপন হাঁসদা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

অসুস্থ হকারপুত্রকে দেখতে কুঁড়েঘরে ইউএনও, খরচ দেবে নোটারি ক্লাব

আপডেট সময় ১০:৩৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১