ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রাতে মাঠে নামছে কেকেআর, খেলবেন তো সাকিব?

আকাশ স্পোর্টস ডেস্ক:

দুবাইয়ে রবিবার রাতে আবারও মাঠে বল গড়িয়েছে বন্ধ থাকা আইপিএলের ১৪তম আসরের। আর আজ আইপিএলের দ্বিতীয় অংশের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সাকিবের কলকাতা। তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে লড়বে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়েই শুরু হয়েছে স্থগিত আইপিএলের বাকি অংশ। এদিন ম্যাচে আসরের দ্বিতীয়বারের দেখায় অবশ্য ২০ রানের জয় তুলে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই।

আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে কলকাতা-বেঙ্গালুরু। এই ম্যাচে সাকিব খেলবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয়। কেননা কলকাতার চার বিদেশি হিসেবে বেশিরভাগ জায়গায়ই বলা হচ্ছে আন্দ্রে রাসেল, ইয়ন মরগ্যান, সুনিল নারিন ও লকি ফার্গুসনের নাম। তবে নারিনের জায়গায় সাকিবকে খেলতে দেখা গেলেও সেটি অবাক করার মতো হবে না।

প্রসঙ্গত, পয়েন্ট টেবিলে খুব একটা ভালো অবস্থানে নেই কলকাতা নাইট রাইডার্স। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে মাত্র দুটো জয়ে ৪ পয়েন্টে সাত নম্বরে অবস্থান করছে কেকেআর। আর ৮ ম্যাচে সর্বোচ্চ ১২ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে চেন্নাই সুপার কিংস। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে দিল্লী ক্যাপিটালস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কত সম্পদের মালিক ছিলেন প্রয়াত অভিনেতা নানা পাটেকর?

রাতে মাঠে নামছে কেকেআর, খেলবেন তো সাকিব?

আপডেট সময় ০৬:৫৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১