ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে, স্বর্ণ ব্যবসায়ী নিহত

আকাশ জাতীয় ডেস্ক:

সাভারের আশুলিয়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে ডুবে ভোলা দাশ (৩৬) নামে এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় প্রাইভেটকারে থাকা অন্য দুই যাত্রী সাঁতার কেটে পাড়ে উঠে প্রাণে বেঁচে যান বলে জানা গেছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার মরাগাঙ এলাকার তুরাগ নদে এ ঘটনা ঘটে। নিহত ভোলা দাশ আশুলিয়ার জিরাবোর তৈয়বপুর এলাকার মৃত তিলা দাশের ছেলে।

পুলিশ জানায়, রাজধানীর উত্তরা থেকে একটি প্রাইভেটকারে ভোলা দাশসহ দুজন নিজ বাড়ি তৈয়বপুরে যাচ্ছিলেন। তারা আশুলিয়ার মরাগাঙ এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি তুরাগ নদে পড়ে যায়। এ সময় গাড়ির ভেতর থেকে চালকসহ দুজন বের হতে পারলেও আটকা পড়েন ভোলা দাশ।

পরে আশুলিয়া থানা পুলিশ এক ঘণ্টা চেষ্টার পর ভোলা দাশের লাশ উদ্ধার করেন।

এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই আউয়াল হোসেন বলেন, ঘটনার পর পুলিশ পাথচারীদের সহায়তায় এক ঘণ্টা চেষ্টার পর ভোলা দাশের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে, স্বর্ণ ব্যবসায়ী নিহত

আপডেট সময় ০৫:৪৬:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১