ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৩ কোটি টাকার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের টেকনাফের দমদমিয়া থেকে ১৩ কোটি ৭ লাখ ৪১ হাজার ৫০০ টাকা মূল্যের ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। রোববার ভোর ৪টার দিকে স্থানীয় নচারপার্ক এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪ লাখ ৩৫ হাজার ৮০৫ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ইয়াবাসহ আটক রোহিঙ্গারা হলেন- মিয়ানমারের মংডু মাঙ্গালার মৃত সিরাজুল মোস্তফার ছেলে মো. কামাল আহমদ (৪৫) ও বাসেত আলীর ছেলে মো. ইলিয়াস (৩০)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। ইয়াবা ট্যাবলেট ও মোবাইল ফোনসহ আটকদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম জানান, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াবার একটি চালান হ্নীলা ইউপিস্থ নেচারপার্ক বরাবর নাফ নদীর কিনারা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে জেনে দমদমিয়া বিওপির হাবিলদার মো. লুৎফর রহমানের নেতৃত্বে একটি টহল দল ওৎ পেতে থাকে।

ভোর ৪টার দিকে মিয়ানমার থেকে নাফ নদীর শূন্য লাইন অতিক্রম করে একটি নৌকা কিনারায় এসে ভেড়ে। ২টি বস্তা নৌকা থেকে নামানোর সঙ্গে সঙ্গে সন্দেহ হলে টহল দল তাদের ধাওয়া করে। এসময় ইয়াবা পাচারকারিরা বস্তা ফেলে পালানোর চেষ্টা করলে টহলদল ২ পাচারকারিকে ইয়াবাসহ আটক করে। এসময় আরো ৬ জন দ্রুত গতিতে নৌকায় করে মিয়ানমারের ভেতর চলে যায়।

পরবর্তীতে টহল দল জব্দ করা ২টি বস্তা খুলে ৪ লাখ ৩৫ হাজার ৮০৫ পিস ইয়াবা উদ্ধার করে। যার মূল্য ১৩ কোটি ৭ লাখ ৪১ হাজার ৫০০ টাকা।

নিজ দখলে ইয়াবা রাখার অপরাধে এবং অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক ২ রোহিঙ্গার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। আটকদের জব্দকৃত ইয়াবা ও মোবাইল ফোনসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১৩ কোটি টাকার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

আপডেট সময় ১১:২১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭