ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মির্জাপুরে মা-মেয়েকে কুপিয়ে জখম

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের মির্জাপুরে আতাহার মোল্লা নামে এক যুবক বড় ভাইয়ের স্ত্রী বাতাসী বেগম (৪৫) ও তার দুই মেয়ে আছিয়া বেগম (২২) ও মনিরা আক্তার (১৫) কে কুপিয়ে আহত করেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের গোড়াকী গ্রামে। আতাহার মোল্লা মৃত ইয়াকুব মোল্লার ছেলে।

এলাকাবাসী জানান, শনিবার ভোরে বড় ভাই হারান মোল্লা মাছ মারতে যান। আছিয়া ও মনিরার বাবা আজাহার মোল্লা বাড়িতেই পাশের ঘরে ঘুমিয়ে ছিল। হঠাত আতাহার মোল্লা বিকট শব্দে গান বাজানো শুরু করেন। বাড়ির লোকজন কিছু বুঝে উঠার আগেই আতাহার বড় ভাই আজাহারের ঘরে হামলা চালায়। এতে আজাহারের স্ত্রী বাতাসী বেগম (৪৫) আহত হয়। পরে পাশের ঘরে গিয়ে ঘুমানো অবস্থায় দুই ভাতিজি আছিয়া ও মনিরাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে তাদের চিৎকারে বাবা-মা এগিয়ে আসলে তারাও চিৎকার করে। তাদের চিৎকার শুনে আশপাশের বাড়ির লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন।

এলাকাবাসী জানান, আতাহার মোল্লা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। গত এক বছর যাবত সে দুই ছেলেসহ স্ত্রীকে শ্বশুর বাড়ি দিয়ে রেখেছেন। বিভিন্ন অযুহাতে শ্বশুরের কাছে টাকা দাবি করে আসছেন।

লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আতাহার মোল্লা একজন দুষ্ট প্রকৃতির লোক। তার বিরুদ্ধে মেয়ের বাবা থানায় অভিযোগ করেছেন বলে তিনি উল্লেখ করেন।

মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মির্জাপুরে মা-মেয়েকে কুপিয়ে জখম

আপডেট সময় ১১:২০:০৩ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭