ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিধবাকে যৌন হয়রানি করে ফেসবুকে ভিডিও, গ্রেফতার ২

আকাশ জাতীয় ডেস্ক:

সিলেটের কানাইঘাটে পঞ্চাশোর্ধ্ব এক বিধবা নারীকে যৌন হেনস্তা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ৯টায় কানাইঘাট থানা পুলিশ জৈন্তাপুর উপজেলার হরিপুর থেকে তাদের গ্রেফতার করে। হয়রানির শিকার ওই বৃদ্ধার বাড়ি কানাইঘাট উপজেলায়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলার আগতালুক গ্রামের বরকত উল্লার ছেলে বড় আব্দুল্লাহ (৩৫), একই গ্রামের রফিক আহমদের ছেলে সায়েদ উল্লাহ (৩০)। তারা দুজন ছাড়াও একই গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জব্বার (২২) ও নুর উদ্দিনের ছেলে আব্দুল্লাহকে (২৫) অভিযুক্ত করে ১৩ সেপ্টেম্বর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন ওই বৃদ্ধা।

এর আগে গত ২৩ আগস্ট ভয়ভীতি দেখিয়ে ওই নারীকে যৌন নির্যাতন ও হেনস্তা করে ভিডিও ধারণ করে অভিযুক্তরা। পরে ওই ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে বৃদ্ধার কাছ থেকে প্রথমে ২০ হাজার টাকা নেয় চক্রটির সদস্যরা। পরে মোটা অঙ্কের টাকা দাবি করলে তিনি দিতে অপরাগতা প্রকাশ করলে তারা ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেয়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বিধবাকে যৌন হয়রানি করে ফেসবুকে ভিডিও, গ্রেফতার ২

আপডেট সময় ০৭:১৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১