ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যা পরিস্থিতিতে সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন দেশের একটা বালুর ওপরও কাউকে কর্তৃত্ব করতে দেব না: শফিকুর রহমান ‘একটি দল দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে’ বিএনপি সরকার কোনো সময় হারিয়ে যায় না: তথ্যমন্ত্রী সাবেক ডিসি সারওয়ারকে ফিরিয়ে আনার দাবিতে শাহজালাল মাজারের দানবাক্সে চিঠি অতীতের সরকার ভোট চুরি করত, এই সরকার ফল চুরি করেছে: হাসনাত আবদুল্লাহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে : ডিএনসিসি প্রশাসক দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে

কারাগারে আলাদা খাবার পেতে কোটি রুপি ঘুষ!

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের তামিলনাড়ু রাজ্যের ক্ষমতাসীন দল এআইএডিএমকের প্রধান শশীকলা নটরাজন দুর্নীতির মামলায় চার বছরের সাজা পেয়ে ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুর কেন্দ্রীয় কারাগারে আছেন । সেখানে সাধারণ কয়েদিদের মতোই খাবার দেওয়া হচ্ছিল তাঁকে। বিষয়টি মেনে নিতে না পেরে ঘুষ দিয়ে তিনি কারাগারে বিশেষ একটি রান্নাঘর পেয়েছেন। আর সেই রান্নাঘর থেকে তাঁর জন্য তৈরি করা হচ্ছে আলাদা খাবার।

বেঙ্গালুরু কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কর্মকর্তা ডি রুপার এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

ডি রুপার প্রতিবেদনে অভিযোগ করে বলা হয়, রাজ্যের কারা অধিদপ্তরের প্রধান শশীকলার অনিয়মের বিরুদ্ধে ওয়াকিবহাল। অথচ তিনি এর বিরুদ্ধে কার্যত কোনো ব্যবস্থাই নেননি।

বেঙ্গালুরু কারাগারের জ্যেষ্ঠ এই নারী কর্মকর্তার প্রতিবেদনে উল্লেখ করা হয়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলায় সুপ্রিম কোর্টের সাজা পাওয়া শশীকলা কারাগারে সুবিধা পেতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুই কোটি রুপি ঘুষ দিয়েছেন বলে জল্পনা আছে। আর রাজ্যের কারা অধিদপ্তরের মহাপরিচালক সত্যনারায়ণ রাও নিজেও সেই ঘুষের অর্থের সুবিধাভোগী।

চাঞ্চল্যকর প্রতিবেদনটি এরই মধ্যে সত্যনারায়ণের কাছে পাঠিয়েছেন ডি রুপা। তিনি রাজ্য পুলিশপ্রধানসহ অন্যদের কাছে প্রতিবেদনটির কপি পাঠিয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা পরিস্থিতিতে সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

কারাগারে আলাদা খাবার পেতে কোটি রুপি ঘুষ!

আপডেট সময় ০২:৫৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭