ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

হজ-ওমরাহ সম্পর্কে অবহিত হতে সৌদি গেলেন ধর্ম প্রতিমন্ত্রী-সচিবসহ ৬ জন

আকাশ জাতীয় ডেস্ক: 

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল সোমবার সন্ধ্যায় সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। সৌদি আরব সফরকালে প্রতিনিধিদল ১৪৪৩ হিজরী সালের ওমরাহ ও সম্ভাব্য পবিত্র হজ কার্যক্রম বিষয়ে অবহিত হবেন বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন।

এছাড়া ধর্ম প্রতিমন্ত্রীর সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

সফররত প্রতিনিধিদলটি আগামী ১৫ সেপ্টেম্বর মক্কায় হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারের সঙ্গে তার দপ্তরে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবে। প্রতিনিধিদলটি আগামী ২১ সেপ্টেম্বর দেশে ফিরবে।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম, যুগ্ম সচিব (হজ) গাজী উদ্দিন মো. মনির, ঢাকা হজ অফিসের পরিচালক হজ মো. সাইফুল ইসলাম।

এছাড়া রয়েছেন ধর্ম প্রতিমন্ত্রীর একান্ত সচিব দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী ও ধর্ম সচিবের একান্ত সচিব মো. যোবায়ের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

হজ-ওমরাহ সম্পর্কে অবহিত হতে সৌদি গেলেন ধর্ম প্রতিমন্ত্রী-সচিবসহ ৬ জন

আপডেট সময় ০১:৫১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১