ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা জুলাই সনদ অসাংবিধানিক হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম বিএনপি শুধু গণভোট নয়, নিজেদের ৩১ দফার অঙ্গীকার থেকেও সরে এসেছে: আখতার হোসেন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প

দেবর ধরেছেন চুলের মুঠি, পেটাচ্ছেন স্বামী, ভিডিও ভাইরাল

আকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে স্বামী ও দেবর মিলে বিবি আমেনা (৩০) নামে এক গৃহবধূকে নির্যাতন করছেন-এমন ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী আমির হোসেনকে (৪০) আটক করেছে পুলিশ।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে সেনবাগ উপজেলার ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক আমির হোসেন সেনবাগ ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাজারামপুর গ্রামের মোহাম্মদিয়া মিয়া বাড়ির মৃত মফিজের ছেলে।

স্থানীয়রা জানান, বিবি আমেনাকে বাসার সামনে নির্যাতন করেন তার স্বামী আমির হোসেন ও দেবর এরশাদ। এক প্রতিবেশী মারধর করার এক মিনিট ১৬ সেকেন্ডের একটি ভিডিও মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ঘটনাটি নজরে এলে আমির হোসেনকে আটক করে সেনবাগ থানা পুলিশ।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, আমির হোসেন থানা হাজতে রয়েছেন। অন্যদিকে দেবর এরশাদকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। নির্যাতিত গৃহবধূ তার বাবার বাড়িতে থাকায় আইনগত ব্যবস্থা নিতে দেরি হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

দেবর ধরেছেন চুলের মুঠি, পেটাচ্ছেন স্বামী, ভিডিও ভাইরাল

আপডেট সময় ০৯:০১:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১