ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

ধনী দেশগুলোকে চলতি বছরের শেষ পর্যন্ত বুস্টার ডোজ স্থগিতের আহ্বান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ধনী দেশগুলোকে চলতি বছরের শেষ পর্যন্ত করোনা টিকার বুস্টার ডোজ দেয়া স্থগিত রাখার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বুধবার নিয়মিত ব্রিফিংয়ে এই আহ্বান জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রিয়েসাস। আল-জাজিরার এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

তিনি বলেন, দরিদ্র দেশগুলোকে শত কোটি ডোজ টিকা দেয়ার প্রতিশ্রুতি দিলেও ধনী দেশগুলো এর ১৫ শতাংশেরও কম ডোজ পাঠিয়েছে। এর আগে সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখতে বললেও দরিদ্র দেশগুলোতে পর্যাপ্ত টিকা না থাকায় চলতি বছরজুড়েই বুস্টার ডোজ না দেয়ার আহ্বান জানান তিনি।

সেপ্টেম্বর মাসে প্রত্যেক দেশের অন্তত ১০ শতাংশ নাগরিক আর চলতি বছরে অন্তত ৪০ শতাংশ মানুষের টিকা নিশ্চিতের লক্ষ্য নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ধনী দেশগুলোর ব্যবহারের পর অবশিষ্ট ডোজ নিয়েই দরিদ্র দেশগুলো সন্তুষ্ট থাকবে, টিকার সরবরাহ নিয়ন্ত্রণকারীদের এমন মনোভাবের নিন্দা জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। সম্পূর্ণ সুস্থ মানুষদের ব্যাপক হারে বুস্টারডোজ দেয়ারও সমালোচনা করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

ধনী দেশগুলোকে চলতি বছরের শেষ পর্যন্ত বুস্টার ডোজ স্থগিতের আহ্বান

আপডেট সময় ০৫:১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১