ঢাকা ০৪:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রতিদিন ওমরা করতে পারবেন ৭০ হাজার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি চালু হয়েছে পবিত্র ওমরা। শুরুতে সীমিতসংখ্যক মানুষকে এই সুযোগ দেওয়া হলেও এখন তা বাড়িয়েছে কর্তৃপক্ষ। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে দৈনিক ৭০ হাজার মানুষ ওমরা আদায় করতে পারবেন।

৭ সেপ্টেম্বর সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় এই ঘোষণা দেয় বলে জানিয়েছে আরব নিউজ।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দৈনিক ওমরা আদায়কারীদের সংখ্যা বাড়িয়ে ৭০ হাজার করা হলেও স্বাস্থ্য সচেতনতা ও করোনাবিধির প্রতি সম্পূর্ণরূপে গুরুত্ব দেওয়া হবে।

মন্ত্রণালয় বলেছে, ‘সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওমরা করতে ইচ্ছুকরা তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন।’

এর আগে সৌদি আরবের হজ ও ওমরা সেক্রেটারি আব্দুল আজিজ ওয়াজান জানিয়েছিলেন, ওমরা আদায়কারীদের সংখ্যা ৬০ হাজার থেকে ৯০ হাজার এবং এক লাখ ২০ হাজার পর্যন্ত বাড়ানো হবে।

আল আরাবিয়া চ্যানেলের সঙ্গে আলাপকালে তিনি জানান, যারা ওমরার অনুমতি পেয়েছেন তাদের কার্যক্রম শুধু তাওয়াফ এবং সাফা মারওয়া সায়ি পর্যন্তই সীমাবদ্ধ নয় বরং বহিরাগত ও অভ্যন্তরীণ ওমরা পালনকারীদের অন্যান্য সব ইবাদত করার অনুমতি দেওয়া হচ্ছে।

এই অনুমতির অধীনে ওমরা আদায়কারীরা মসজিদুল হারামে নামাজ আদায় এবং মদিনায় মসজিদে নববিতে জিয়ারত করতে পারছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রতিদিন ওমরা করতে পারবেন ৭০ হাজার

আপডেট সময় ১২:৫৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১