ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বসিলায় আটক ‘দুর্ধর্ষ জঙ্গিকে’ খুঁজছিল র‌্যাব

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির শীর্ষ নেতা ইমদাদুল হক উজ্জ্বল মাস্টারকে আটক করেছে র‌্যাব। দুর্ধর্ষ এই জঙ্গিকে অনেক দিন ধরেই খুঁজছিল র‌্যাব। ইতিমধ্যে তার সন্ধানে রাজশাহী ও জামালাপুরে অভিযান চালানো হয়। ময়মনসিংহে অভিযানকালে এই জঙ্গির কথাই বলেছিল এলিট ফোর্স র‌্যাব।

বৃহস্পতিবার সকালে র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের বলেন, সম্প্রতি ময়মনসিংহে ডাকাতির প্রস্তুতির সময় চারজন জঙ্গি আটকের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বসিলায় এই জঙ্গি অভিযান শুরু করা হয়। ময়মনসিংহে আমরা যে শীর্ষ নেতার কথা বলেছিলাম উনিই এখানে বসবাস করছিলেন। তাকে ধরতে জামালপুর, রাজশাহীতে অভিযান শুরু হয়। আজ গভীর রাত থেকে এখানে (বসিলায়) অভিযান শুরু হয়।

র‌্যাবের মুখপাত্র বলেন, অভিযানে জেএমবির শীর্ষ নেতা ইমদাদুল হক উজ্জ্বল মাস্টারকে আটক করা হয়। তার বাসা থেকে পিস্তল, গুলি, দেশীয় পদ্ধতিতে তৈরি বুলেটপ্রুফ জ্যাকেট ও জিহাদি বই পেয়েছি। এছাড়াও রাসায়ানিক দ্রব্য ও আনুমানিক তিন লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

বাসাটিতে পরিবার নিয়ে থাকতেন কি না জানতে চাইলে র‌্যাব মুখপাত্র বলেন, তিনি বাসাটি ভাড়া নেওয়ার সময় ভোটার আইডি কার্ড দেননি। গত মাসে তারা বাসাটি ভাড়া নেন। তখন বলেছিলেন পরিবার নিয়ে এখানে বসবাস করবেন। প্রিন্টিং প্রেসে চাকরির কথা বলে এখানে উঠেছিলেন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স নিয়ে।

মঈন বলেন, তিনি বাড়ির মালিককে বলেছিলেন, যখন পরিবার নিয়ে উঠবেন তখন পরিচয়পত্র জমা দেবেন। গতকাল তারা বাড়ি থেকে বের হয়েছিলেন। তবে কোথায় গিয়েছিলেন বলেননি।

অপর প্রশ্নের জবাবে মঈন বলেন, তিনি জেএমবির উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। সংগঠনে তার অবস্থান রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বসিলায় আটক ‘দুর্ধর্ষ জঙ্গিকে’ খুঁজছিল র‌্যাব

আপডেট সময় ১২:০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১