ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি: আযম খান ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির

জীবিত অজিফা বেগম ভোটার তালিকায় মৃত!

আকাশ জাতীয় ডেস্ক:

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর টেপুরা গ্রামের বিধবা অজিফা বেগম (৬১) বাস্তবে জীবিত হয়েও ভোটার তালিকায় তিনি মৃত। ভোটার তালিকায় মৃত থাকায় অজিফা বিধবা ভাতার জন্য আবেদন করতে পারছেন না।

মঙ্গলবার বিধবা ভাতার জন্য আবেদন করতে গিয়ে ভোটার তালিকায় তার নাম মৃতদের দেখতে পান। আর তা দেখে কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধা অজিফা।

জানা যায়, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর টেপুরা গ্রামের অজিফা বেগমের (৬১) স্বামী এছব সিকদার ২০ বছর আগে মারা যান। স্বামীর মৃত্যুর পর অজিফা বেগম অন্যের বাড়িতে কাজ করে দুই ছেলেকে বড় করে তোলেন। ছেলেরা বিয়ে করে অন্যত্র চলে যাওয়ায় অতিকষ্টে দিনাতিপাত করছেন অজিফা। বয়সের ভারে এখন আর কাজ করতে পারছেন না তিনি। বিধবা ভাতায় নাম অন্তর্ভুক্ত করতে মঙ্গলবার হলদিয়া ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে অনলাইনে আবেদন করতে যান। অনলাইনে আবেদন করতে গিয়ে দেখেন, ভোটার তালিকায় অজিফা বেগম মৃত।

অজিফা বেগম বলেন, ‘মুই গরিব মানুষ। মানুষের বাড়ি কাম হইরা খাই। এহন ভাতার ট্যাহার লইগ্যা আবেদন হরতে আইয়্যা হুনি ভোডার তালিকায় মুই মারা গেছি। মুই মরার আগেই মোরে মাইরা হালাইছে। এহন ভিক্ষা হরা ছাড়া মোর কোনো উপায় নাই।’

হলদিয়া ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মিন্টু মল্লিক বলেন, অজিফা বেগম জীবিত। ভোটার তালিকায় তাকে মৃত দেখানো হচ্ছে এটি খুবই দুঃখজনক। নির্দিষ্ট সময়ের মধ্যে তার ভোটার তালিকা সংশোধন করা না গেলে তিনি বিধবা ভাতার জন্য আবেদন করতে পারবেন না। আবেদন করতে না পারলে একজন দরিদ্র অজিফা তার অধিকার থেকে বঞ্চিত হবেন। আশা করি নির্বাচন অফিস দায়িত্ব নিয়ে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে অজিফার ভোটার তালিকা সংশোধন করে দেওয়ার উদ্যোগ নেবে।

আমতলী উপজেলা নির্বাচন অফিসার মো. তরিকুল ইসলাম বলেন, জীবিত অজিফাকে ভোটার তালিকায় মৃত দেখানো এটা হয়তো ভুলক্রমে হয়েছে। অজিফার জীবিত থাকার প্রমাণসহ আবেদন করলে অল্প সময়ের মধ্যে সংশোধন করে দেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ

জীবিত অজিফা বেগম ভোটার তালিকায় মৃত!

আপডেট সময় ০৭:৪১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১