ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

বাংলাদেশ-উজবেকিস্তান ব্যবসায়ী প্রতিনিধি দলের সভা

আকাশ জাতীয় ডেস্ক: 

বাংলাদেশ ও উজবেকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধি দলের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘বাংলাদেশ ও উজবেকিস্তান আইসিটি সহযোগিতা প্রসারের সম্ভাবনা’ এ সভা আয়োজিত হয়।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ থেকে এ সভার বিষয়ে নিশ্চিত করা হয়।

আইসিটি বিভাগ জানায়, সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টারে এ সভা আয়োজিত হয়।

সভায় বাংলাদেশের আইসিটি খাতের ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর বেসরকারি ও শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অন্যদিকে, উজবেকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন উজবেকিস্তান এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট আদখাম ইকরামভ।

সভায় দু’দেশের তথ্যপ্রযুক্তি খাতের সর্বশেষ অগ্রগতি তুলে ধরা হয়। পাশাপাশি এখাতে বিনিয়োগ ও বাণিজ্যসহ উন্নয়ন এবং বিকাশে যৌথভাবে কাজ করার ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এসময় বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সর্বশেষ অগ্রগতি বিস্তারিতভাবে উপস্থাপন করেন আইসিটি প্রতিমন্ত্রী পলক।

তিনি বলেন, বাংলাদেশ ও উজবেকিস্তান দীর্ঘ পরীক্ষিত বন্ধু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথা জ্ঞানভিত্তিক প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে ২০০৮ সালে রূপকল্প: ২০২১ ঘোষণা দেন। এর ফলে বাংলাদেশে ডিজিটাল অর্থনীতি দ্রুত বিকাশ লাভ করছে। দেশের প্রায় ১২ কোটির মতো মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করছে। আর এটি ডিজিটাল অর্থনীতির সবেচেয়ে সম্ভাবনাময় দিক। এ সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ ব্যবসা-বাণিজ্যসহ অর্থনীতিতে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।

পলক আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে এরই মধ্যে ডিজিটাল অর্থনীতির তিনটি এজেন্ডা হাতে নিয়েছে সরকার।

এগুলো হলো- প্রযুক্তি দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, দেশের সব নাগরিককে ব্রডব্যান্ড সংযোগের আওতায় নিয়ে আসা এবং ক্যাশলেস সোসাইটি গড়ে তোলা। মোবাইল ব্যাংকিং থেকে ডিজিটাল ওয়ালেটে রূপান্তরের কাজ চলছে। দেশের নারীরা ফ্রিল্যান্সিংয়ে উল্লেখযোগ্য হারে এগিয়ে আসছেন। তারুণ্য শক্তিই এ ডিজিটাল অর্থনীতির সবচেয়ে বড় শক্তি।

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের (আইএসডিবি গ্রুপ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে সালমান এফ রহমান এবং জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে তাসখন্দে এক সরকারি সফরে রয়েছেন ১৪ সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

বাংলাদেশ-উজবেকিস্তান ব্যবসায়ী প্রতিনিধি দলের সভা

আপডেট সময় ০৬:২৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১