ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রিয়াল থেকেই অবসর নিতে চান বেনজেমা

আকাশ স্পোর্টস ডেস্ক:
সানতিয়াগো বার্নাব্যু থেকেই ক্যারিয়ার শেষ করতে চান ফ্রেঞ্চ তারকা করিম বেনজেমা। সম্প্রতি আরো তিন বছরের জন্য রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি নবায়ন করেছেন এই ফ্রেঞ্চ স্ট্রাইকার। এর ফলে ২০২২ পর্যন্ত স্প্যানিশ জায়ান্টদের সাথেই থাকছেন তিনি।
২০০৯ সালে লিঁও থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন বেনজেমা। তারপর গ্যালাকটিকোদের জার্সি গায়ে বিভিন্ন প্রতিযোগিতায় খেলে ফেলেছেন ২৪৭টি ম্যাচ, গোল করেছেন ১২২টি। ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে বেনজেমা ক্যারিয়ারের শেষ পর্যন্ত রিয়ালে থাকার আগ্রহ প্রকাশ করে বলেছেন, ‘বিশ্বের সেরা এই ক্লাবে ক্যারিয়ার দীর্ঘ করতে পারলে সত্যিই দারুণ আনন্দিত হবো। এখানে থেকেই আমি অবসরে যেতে চাই। কারণ এই ক্লাবের সাথে অন্য কোন ক্লাবের তুলনা হয়না। আমি বিশ্বাস করি এটাই আমার ক্যারিয়ারের শেষ ক্লাব। এখানে আমি যা অর্জন করেছি তাতে আমি সত্যিই গর্বিত। কিন্তু এই মুহূর্তে অবশ্যই আমাকে ভবিষ্যতের উপর গুরুত্ব দিতে হবে এবং ক্লাবের হয়ে আরো শিরোপা জেতার চেষ্টা করতে হবে।’
মাদ্রিদের হয়ে বেনজেমা এ পর্যন্ত ১৪টি শিরোপা জিতেছেন, যার মধ্যে রয়েছে তিনটি চ্যাম্পিয়ন লীগ ট্রফি। যদিও গত মৌসুমটা ইনজুরি ও ধারাবাহিকতার অভাবে মোটেই ভাল কাটেনি। সব মিলিয়ে লীগে করেছিলেন মাত্র ১১ গোল। সম্প্রতি তার জায়গায় মূল একাদশে সুযোগ পেয়েছেন তরুণ বোয়া মায়োরাল। কিন্তু ২৯ বছর বয়সী বেনজেমা মনে করেন গোল করার থেকেও আরো অনেক কিছুই তার করার আছে। রিয়াল মাদ্রিদের মত ক্লাবে খেলতে হলে সবসময়ই সমালোচনার মুখে পড়তে হয়। কিন্তু এটিকে স্বাভাবিক মেনে নিয়েই সামনে এগিয়ে যেতে চান তিনি।
 বাসস।
Tag :
আপলোডকারীর তথ্য

রিয়াল থেকেই অবসর নিতে চান বেনজেমা

আপডেট সময় ০২:০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭