ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

টিকটক ভিডিও ও প্রেম করতে নিষেধ করায় ‘আত্মহত্যা’!

আকাশ জাতীয় ডেস্ক:  

বগুড়ার ধুনটে টিকটক ভিডিও এবং প্রেম করতে নিষেধ করায় রাইসা আকতার (১৪) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার সন্ধ্যার দিকে উপজেলার পশ্চিম ভরনশাহী গ্রামে এ ঘটনা ঘটে। ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্বজনরা জানান, রাইসা আকতার ধুনট উপজেলার পশ্চিম ভরনশাহী গ্রামের ছাবেদ আলীর মেয়ে। সে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় রাইসা টিকটক ও লাইকিতে আসক্ত হয়ে পড়ে। জনপ্রিয়তা বাড়াতে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে।

লেখাপড়া বাদ দিয়ে সব সময় হাতে মোবাইল ফোন নিয়ে থাকত। এছাড়া এলাকার এক ছেলের প্রেমে পড়ে। পরিবারের লোকজন টের পেয়ে তাকে শাসন করেন। তাকে বিয়ে দেওয়ার জন্য পাত্র খোঁজা হচ্ছিল। এসব নিয়ে বড়বোনের সঙ্গে তার ঝগড়া হয়। ক্ষোভ ও অভিমানে রাইসা বুধবার বিকালে বাড়ির শয়ন ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়।

রাতে বাড়ির লোকজন দরজা খুলে ঘরে ঢুকে রাইসাকে ঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জহুরুল ইসলাম মৃত ঘোষণা করেন।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, ওই স্কুলছাত্রী লাইকি ও টিকটকে আসক্ত হয়ে পড়েছিল। একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। আবার পরিবার থেকে তাকে বিয়ে দেওয়ার চেষ্টা চলছিল। এসব কারণে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার বাবা ছাবেদ আলী থানায় অপমৃত্যু মামলা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

টিকটক ভিডিও ও প্রেম করতে নিষেধ করায় ‘আত্মহত্যা’!

আপডেট সময় ০৯:১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১