ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

করোনা ডেডিকেটেড হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি করা যাবে

আকাশ জাতীয় ডেস্ক:  

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এ অবস্থায় ডেঙ্গু রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে করোনা চিকিৎসায় প্রতিষ্ঠিত ডেডিকেটেড কোভিড হাসপাতালেও ডেঙ্গু রোগীদের ভর্তির ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, করোনার উচ্চ সংক্রমণের মধ্যেই দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তাই ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য সাধারণ হাসপাতালের পাশাপাশি কোভিড হাসপাতালগুলোকেও প্রস্তুত করা হচ্ছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককেই সতর্ক হতে হবে। বাড়িতে ফুলের টবসহ বাসার ভেতরে-বাইরে জমে থাকা যেসব পানি আছে, সেগুলো অবশ্যই ফেলে দিতে হবে। ময়লা-আবর্জনা পরিষ্কার রাখতে হবে। তিনদিনের বেশি সময় বাসার বাইরে কেউ অবস্থান করলে বাথরুমের কমোড, প্যান ইত্যাদি ঢেকে রাখতে হবে। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।

এর আগে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড), টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, কমলাপুর রেলওয়ে জেনারেল হাসপাতাল, আমিন বাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, লালকুঠি হাসপাতাল, কামরাঙ্গীচর ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ডেঙ্গু রোগীর চিকিৎসায় ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

করোনা ডেডিকেটেড হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি করা যাবে

আপডেট সময় ০৭:১২:০১ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১