ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

বিয়ের দাওয়াতে না আসায় অতিথিদের জরিমানা করলেন দম্পতি!

আকাশ নিউজ ডেস্ক:

আমেরিকার শিকাগোর এক নবদম্পতি তাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। এতে দাওয়াত করেছিলেন অতিথিদের। সে অনুযায়ী জ্যামাইকাতে তাদের জাঁকজমকপূর্ণ ডেস্টিনেশন ওয়েডিংয়ের আয়োজন ছিল। কিন্তু আসার কথা বলে দুই অতিথি আসেননি। এজন্য তাদের প্রতিজনকে ১২০ ডলার করে মোট ২৪০ ডলার (প্রায় ২০,০০০ টাকা) জরিমানা করেন দম্পতি।

অতিথিদের কাছে পাঠানো বিলের কারণ হিসেবে বলা হয়, ‌‘নো কল, নো শো’। অর্থাৎ তারা যে দাওয়াতে আসবেন না, সেটি তারা কল দিয়ে জানাবার প্রয়োজনও বোধ করেননি।

চলতি সপ্তাহেই ‘হাফ পোস্ট’-এর সিনিয়র ফ্রন্ট পেজ সম্পাদক, ফিলিপ লুইস সেই বিলের একটি ছবি তুলে টুইটারে পোস্ট করেন। ছবিটি ইতোমধ্যে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।

আলোচিত ওই বিলের মধ্যে আরও উল্লেখ ছিল, ‘এটি আপনার কাছে পাঠানোর কারণ, অনুষ্ঠানের শেষ মুহূর্ত পর্যন্ত আসবেন বলে কথা দিয়েছিলেন। আপনার জন্য যে অ্যাডভান্স সিট বুকিং দেওয়া হয়েছিল, শুধু সেই সিটের খরচ হিসেবে এই বিল পাঠানো হয়েছে। কারণ, আপনি যে আসবেন না, সে ব্যাপারে আমাদের আগে থেকে জানাননি।’

দ্য নিউইয়র্ক পোস্ট এরই মধ্যে নবদম্পতিকে খুঁজে বের করেছে। বিলের প্রেরক সেই যুগলের নাম ডগ সিমন্স ও ডেড্রা ম্যাকগি। তারা দুজনেই শিকাগোর বাসিন্দা। সিমন্স মূলত বিলটি তার ফেসবুক পেজে পোস্ট করেছিলেন; সঙ্গে হ্যাশট্যাগ ছিল ‘#পেটি পোস্ট’।

নিউইয়র্ক পোস্টকে সিমন্স বলেন, আমরা চারবার জিজ্ঞেস করেছি সবাইকে, ‘আপনি কি সত্যিই আসতে পারবেন?’ তারা বলেছেন, ‘হ্যাঁ, পারব।’ এরপরেও তারা আসেননি। কিন্তু এটা যেহেতু জ্যামাইকাতে ডেস্টিনেশন ওয়েডিং ছিল, আমাদের অবশ্যই আগে থেকে টাকা দিতে হয়েছিল আয়োজকদের।

তিনি বলেন, এটা আসলেই খুব সামান্য ব্যাপার। কিন্তু তিনি এমন কোনো তুচ্ছ ব্যক্তি নন, নিমন্ত্রণ না রক্ষা করায় সত্যিই কাউকে জরিমানা করে বসবেন! সদ্য বিবাহিত এই বর জানালেন, তার আসল উদ্দেশ্য ছিল এই বিল পাঠানোর মাধ্যমে মানুষের মাঝে নৈতিকতা বোধ জাগিয়ে তোলা। কোনো দাওয়াতে, বিশেষত ডেস্টিনেশন ওয়েডিংয়ে খরচটা একটু বেশিই হয়। তাই সেখানে আসতে না পারলে আগে থেকে জানানো উচিত, এই ভদ্রতাটুকু যেন তারা শিখেন- এটাই বুঝাতে চেয়েছিলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

বিয়ের দাওয়াতে না আসায় অতিথিদের জরিমানা করলেন দম্পতি!

আপডেট সময় ১১:৪০:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১