ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বড় বোনের বিয়ের বাজার করতে গিয়ে ভাইয়ের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

নোয়াখালীর কবিরহাটে নবগ্রামে বড় বোনের বিয়ের বাজার করতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত জহিরুল ইসলাম সোহাগ (২২) উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের ৮ নম্বর ওয়ার্ডের ফখরুল ইসলামের ছেলে। সোমবার সকাল ১০টার দিকে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের গাজীর খেয়া থেকে লেঙ্গার দোকানের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার রাতে সোহাগের বড় বোনের গায়ে হলুদের অনুষ্ঠান এবং পরদিন বিয়ে। বোনের বিয়ের জিনিসপত্র কেনার জন্য মোটরসাইকেল যোগে জেলা শহর মাইজদীতে যাওয়ার পথে একটি বেপরোয়া গতির ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই মারা যায়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্ত রিপোর্ট প্রস্তুত শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বড় বোনের বিয়ের বাজার করতে গিয়ে ভাইয়ের মৃত্যু

আপডেট সময় ০৬:৩৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১