ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

ভাগিনাকে রড দিয়ে পিটিয়ে মারলেন মামা

আকাশ জাতীয় ডেস্ক:  

নাটোরের বড়াইগ্রামে ভাগিনা সিরাজুল ইসলামকে (৪০) রড দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মামা আব্দুল জলিল (৫২) ও মিলন হোসেনের (৪০) বিরুদ্ধে।

রোববার সকাল ১১টার দিকে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের খোর্দ্দ কাছুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম খোর্দ্দ কাছুটিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন।

অভিযুক্ত আব্দুল জলিল একই গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে এবং মিলন বেলাল হোসেনের ছেলে। মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে।

নিহতের মা কোহিনুর বেগম জানান, তিনি সকালে প্রতিবেশী এক ব্যক্তির কাছে পাওনা টাকা নিয়ে বাড়িতে ফিরছিলেন। পথে তার সহোদর ছোট ভাই আব্দুল জলিল তাকে থামিয়ে সিরাজুলের মাদক সেবন ও বিক্রির বিষয়ে ব্যবস্থা নিতে বলেন। এ সময় তর্ক-বিতর্কের এক পর্যায়ে আব্দুল জলিল তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

তিনি জানান, তিনি বাড়িতে গিয়ে বিষয়টি জানালে সিরাজুল ঘটনাস্থলে গিয়ে তার মাকে লাঞ্ছিত করার প্রতিবাদ জানান। এ সময় আব্দুল জলিল ও তার মামাতো ভাই মিলন লোহার রড দিয়ে এলোপাথাড়ি আঘাত করলে সিরাজুল মাটিতে লুটিয়ে পড়ে। পরে তারা সিরাজুলের বুকে ও গোপনাঙ্গে উপর্যুপরি লাথি মারলে সে অচেতন হয়ে পড়ে।

খবর পেয়ে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক সিরাজুলকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।

অভিযুক্ত মিলনের স্ত্রী বিজলী খাতুনের দাবী, সিরাজুল মাদকাসক্ত ছিল। তার কারণে এলাকার ছোটরাও মাদকাসক্ত হয়ে পড়ছিল। সেজন্য তাকে শাসন করার জন্য সিরাজুলের মাকে বলা হয়। এতে ক্ষিপ্ত হয়ে সিরাজুল দেশীয় অস্ত্র নিয়ে জলিল ও মিলনের ওপর হামলা করে। এ সময় ধস্তাধস্তিতে সিরাজুল অসুস্থ হয়ে পরবর্তীতে মারা যায়।

বড়াইগ্রাম থানার ওসি নজরুল ইসলাম মৃধা জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দোষীদের আটকে পুলিশ তৎপর রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

ভাগিনাকে রড দিয়ে পিটিয়ে মারলেন মামা

আপডেট সময় ১০:৩৭:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১