ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৫ বছর পর অন্ধকার কক্ষ থেকে নারী উদ্ধার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়ায় বুধবার পুলিশ ৫০ বছর বয়সী এক নারীকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়া নারীর নাম সুনিতা ভারলেকার। তার ভাই তাকে ১৫ বছর ধরে একটি অন্ধকার কক্ষে আটকে রেখেছিল। নারী অধিকার সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ উত্তর গোয়ার কান্দোলিম গ্রামে সুনিতার বাবার বাড়িতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। খবর সিনহুয়া’র।

পুলিশের সুপারিন্টেন্ডেন্ট (অপরাধ) কার্তিক কাশ্যপ গণমাধ্যমকে বলেন, ‘তিনি ১৫ বছর ধরে একটি বদ্ধ ঘরে ছিলেন। নারী পুলিশের একটি দল তাকে উদ্ধার করে। পুলিশ জানায়, ওই নারীকে উদ্ধার করে একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর তাকে ইনস্টিটিউট অব সাইক্রিয়াট্রি অ্যান্ড হিউম্যান বিহ্যাভিয়ার-এ ভর্তি করা হবে।

১৫ বছর আগে সুনিতার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর তিনি জানতে পারেন তার স্বামীর আগের পক্ষের স্ত্রী রয়েছে। এরপর সুনিতা তার স্বামীকে ত্যাগ করে বাবার বাড়ি চলে আসেন। সুনিতা মুম্বাইয়ে তার স্বামীর বাড়ি থেকে ফিরে আসার পর অস্বাভাবিক আচরণ শুরু করেন। তখন তার পরিবারের সদস্যরা তাকে ওই ঘরে আটকে রাখে। জানালা দিয়ে তাকে খাবার ও পানি দেয়া হত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

১৫ বছর পর অন্ধকার কক্ষ থেকে নারী উদ্ধার

আপডেট সময় ০১:০৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭