ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘জিনের নির্দেশে’ ৪ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যা করলেন মা!

আকাশ জাতীয় ডেস্ক:  

কুষ্টিয়ার ভেড়ামারায় এক নারী তার চার মাস বয়সী শিশুকে পানিতে ফেলে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের শেষ প্রান্ত ও ভেড়ামারা উপজেলার চকমাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ শিশুটির হত্যাকারী মা আঁখি খাতুনকে আটক করেছে। নিহত চার মাসের শিশু ইয়াকুব আলী ওই গ্রামের মোহন আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহন আলীর স্ত্রী আঁখি একজন মানসিক রোগী। তিনি দেড় মাস ধরে নিজ সন্তান ইয়াকুবকে বিভিন্নভাবে হত্যার চেষ্টা করে আসছিলেন। যে কারণে শিশুটিকে নানীর কাছে রেখে লালন-পালন করা হচ্ছিল।

বুধবার শিশুটিকে নানীর কাছ থেকে কৌশলে নিজের কাছে নিয়ে আসেন আঁখি। পরে নিজ বাড়ির আঙিনার পাশে পানি ভর্তি গর্তে ফেলে শিশুটিকে হত্যা করেন। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে এবং ঘাতক মাকে আটক করে।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) শফিক জানান, পানিতে ফেলে নিজ সন্তানকে হত্যার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। তবে ঘটনাস্থল ভেড়ামারা থানার অধীনে হওয়ায় ভেড়ামারা থানা পুলিশ শিশুর মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আঁখি পুলিশকে জানিয়েছে জিনের নির্দেশে শিশুকে তিনি পানিতে ফেলে হত্যা করেছেন।

এদিকে নিজ সন্তানকে পানিতে ফেলে হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘জিনের নির্দেশে’ ৪ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যা করলেন মা!

আপডেট সময় ০১:২১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১