ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

ফেনীতে বটির কোপে স্বামী খুন: স্ত্রীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আকাশ জাতীয় ডেস্ক:  

সম্প্রতি ফেনীর আলোচিত হত্যাকাণ্ড দুবাই প্রবাসী সোহেলকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী শিউলি।

ঘটনার একমাত্র আসামি শিউলি বুধবার রাতে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ধ্রুব জ্যোতি পালের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শিউলি আদালতকে জানান, ২০১৪ সালে তাদের বিয়ে হয়। ২০১৬ সালে তিনি জানতে পারেন দুবাইয়ে সোহেলের সাথে এক মেয়ের সম্পর্ক আছে। সে দেশে আসলেও ওই মেয়ের সঙ্গে যোগাযোগ রাখতো। কিন্তু বিষয়টি সে স্বীকার করতো না। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মাঝে মাঝে সোহেল তার সাথে যোগাযোগ বন্ধ করে দিত। সংসার খরচের টাকা পাঠানো বন্ধ করে দিত। গত বৃহস্পতিবার ঘটনার রাতে ওই মেয়েকে নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে সোহেল মৌখিকভাবে তাকে তালাক দেয়। তালাক দিয়েই সোহেল শিউলির পরিবারের অনেককে ফোন করে বিষয়টি জানিয়ে দেয়। সবাইকে ফোনে বলে আমাকে সকালে দেনা-পাওনাসহ ছেড়ে দেবে। এক সময় সোহেল তাকে সংসারের চাবি দিয়ে দিতে বলে।

শিউলি বলেন, তখন কি করবো বুঝতে পারছিলাম না। রাগে ক্ষোভে তাৎক্ষণিক সোহেলকে হত্যার সিদ্ধান্ত নিই। সোহেল তখনও মোবাইল চাপছিল। রাগের মাথায় রান্নাঘর থেকে বটি এনে সোহেলের ঘাড়ে কোপ দিয়ে ফেলি। সে বসা থেকে মাটিতে পড়ে যায়। তারপর আরও কয়েকটা কোপ দিয়ে তাকে হত্যা করি।

উল্লেখ্য, গত ১৯ আগস্ট বৃহস্পতিবার ফেনী শহরের ছুফি সদর উদ্দিন সড়কের একটি বাসায় দুবাই প্রবাসী মো. সোহেলকে (৩৫) বটি দা দিয়ে কুপিয়ে হত্যা করে তার স্ত্রী শিউলী। ২১ আগস্ট সন্ধ্যায় র‌্যাব কুমিল্লার চৌদ্দগ্রামে শিউলির চাচার বাসা থেকে তাকে আটক করে ২২ আগস্ট ফেনী মডেল থানায় হস্তান্তর করে। সেদিনই পুলিশ তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

ফেনীতে বটির কোপে স্বামী খুন: স্ত্রীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আপডেট সময় ০১:১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১