ঢাকা ১০:১১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার বাংলাদেশ দলে ডাক পেলেন কানাডিয়ান ফুটবলার

আকাশ স্পোর্টস ডেস্ক:   

সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই টুর্নামেন্টের দলে কয়েকজন নতুন ফুটবলারের নাম দেখা যাবে বলে শোনা যাচ্ছে। আর তাদের মধ্যে একজন হলেন কানাডিয়ান প্রবাসী ফুটবলার রাহবার ওয়াহেদ খান।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে শক্তিশালী করতে উঠে-পড়ে লেগেছেন কোচ জেমি ডে। সেজন্যই প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে ডেনমার্কের প্রবাসী জামাল ভূঁইয়াকে আনা হয়। ২০১৩ সালে অভিষেক হওয়ার পর ইতোমধ্যেই বাংলাদেশের জার্সিগায়ে পঞ্চাশেরও বেশি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। সেই সঙ্গে লাল-সবুজের দলটিকে নেতৃত্বও দিয়ে যাচ্ছেন তিনি।

জামাল ভূঁইয়ার পর বাংলাদেশের হয়ে অভিষেক হয় ফিনল্যান্ডের প্রবাসী তারিক কাজীর। গত জুন মাসে দলে জামাল-তপুদের সতীর্থ হিসেবে প্রথম মাঠে নামার পর এখন পর্যন্ত খেলেছেন তিনটি ম্যাচ।

এবার বসুন্ধরা কিংসের কাতার প্রবাসী ওবায়দুর রহমানের ওপর চোখ পড়েছে জেমি ডের। সেই সঙ্গে বিবেচনায় রেখেছেন ইংল্যান্ড প্রবাসী মাহদি ইউসুফ খানকেও। যে কারণে, ওই দুই ফুটবলারকে ডাকলে যাতে জাতীয় দলে খেলানো যায়, ফিফার অনুমতিসহ আনুসাঙ্গিক কাজগুলো সেরে রেখেছে বাফুফে।

তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরার ওই দুই ফুটবলারের পারফরম্যান্স পুরোপুরি জেমিকে খুশি করতে না পারলেও কানাডা প্রবাসী রাহবাব খানের ম্যাচ ভিডিও দেখেই সরাসরি জাতীয় দলে ডাক দিয়েছেন তিনি। কানাডার সেমি পেশাদার লিগের ক্লাব নর্থ টরেন্টো নাইট্রাস ক্লাবের হয়ে খেলেন রাহবার ওয়াহেদ খান।

প্রসঙ্গত কিরগিজস্তানে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টুর্নামেন্টে আগামী ৫ ও ৭ সেপ্টেম্বর যথাক্রমে ফিলিস্তিন ও কিরগিজস্তানের বিপক্ষে দুটি স্বীকৃত আন্তর্জাতিক ম্যাচ খেলবেন জামাল ভূঁইয়ারা। এই টুর্নামেন্টের পর ৯ সেপ্টেম্বর কিরগিজস্তান অলিম্পিক দলের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন জেমি ডের শিষ্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এবার বাংলাদেশ দলে ডাক পেলেন কানাডিয়ান ফুটবলার

আপডেট সময় ০৮:১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১