ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রমিজ রাজা পিসিবির চেয়ারম্যান হলে যাদের ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে!

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ক্রিকেট মহলে জোর গুঞ্জন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হচ্ছেন রমিজ রাজা। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান নাকি চাচ্ছেন পিসিবির বর্তমান চেয়ারম্যান এহসান মানির আগামী মাসে মেয়াদ শেষ হলে রমিজ রাজা দায়িত্ব নিক।

পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের তারকা ওপেনার রমিজ রাজা এর আগে পিসিবির প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেছেন। ক্রিকেট থেকে অবসরে ভারাভাষ্য পেশায় জড়িত আছেন রাজা।

পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা যদি পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব পান তাহলে দলটির একাধিক অভিজ্ঞ ক্রিকেটারের ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে।

ওয়েস্ট ইন্ডিজে চলমান টেস্টের প্রথম ম্যাচে বাজে ব্যাটিংয়ের কারণে মাত্র ১ উইকেটের জন্য হেরে যায় পাকিস্তান। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে ব্যাটিংয়ে নেমে ২ রানে টপঅর্ডারের ৩ ব্যাটসম্যানের উইকেট হারায় পাকিস্তান।

সিরিজে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছেন না দলটির সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটসম্যান আজহার আলী। কিংসটনে ১৭ ও ২৩ রানে আউট হওয়া আজহার চলতি টেস্টে ফেরেন শূন্য রানে।

পাকিস্তানের হয়ে ৮৯তম টেস্ট খেলতে নামা ৩৬ বছর বয়সী আজহার আলীর এমন ছন্নছাড়া পারফরম্যান্স নিয়ে সাবেক অধিনায়ক রমিজ রাজা নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, আজহার আলী অনেক টেস্ট খেলেছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরে এখনো সে প্রত্যাশিত ক্রিকেট খেলতে পারেনি। বয়স বাড়ার (বুড়ো) সঙ্গে সঙ্গে তার রিফ্লেক্সও অনেক স্লথ হয়ে গেছে। সর্বশেষ ইনিংসে তাকে কিছু করতে হতো। এমন সময়ে তার ভালো ব্যাটিং পাকিস্তানের খুব প্রয়োজন; কিন্তু সে পারেনি।

রমিজ রাজার কথায় স্পষ্ট আজহার আলীর বয়স বেড়েছে। যদি তাই হয়, রাজা পিসিবির প্রধান হলে আজহার আলীর মতো পাকিস্তান দলে যারা একটু অভিজ্ঞ এবং বয়োজ্যেষ্ঠ আছেন তাদের ক্যারিয়ার হুমকির মধ্যে পড়ে যেতে পারে।

ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই বলছেন, রমিজ রাজা পিসিবির চেয়ারম্যান হলে ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে হতে পারে সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আজহার আলীকে। ৩৯ বছর বয়সী শোয়েব মালিক আর ৪০ বছর বয়সী মোহাম্মদ হাফিজ টেস্ট আর ওয়ানডে থেকে অবসর নিলেও আরও কিছুদিন টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে চান। রমিজ চেয়ারম্যান হলে হাফিজ-মালিকের দলে ফেরা অসম্ভব হয়ে যেতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রমিজ রাজা পিসিবির চেয়ারম্যান হলে যাদের ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে!

আপডেট সময় ০৮:৩১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১