ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ডু অর ডাই’ ম্যাচে মোহনবাগানের মুখোমুখি বসুন্ধরা কিংস

আকাশ স্পোর্টস ডেস্ক:

এএফসি কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের এটিকে মোহনবাগানের মোকাবিলা করবে বসুন্ধরা কিংস। পরের পর্বে যেতে হলে এই ম্যাচে জিততেই হবে অস্কার ব্রুজোনের শিষ্যদের।

আর ড্র করলেই চলবে মোহনবাগানের।

গ্রু পর্বে মালদ্বীপের মাজিয়া স্পোর্টসকে ২-০ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছিল বসুন্ধরা কিংস। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরু এফসির বিপক্ষে তারা গোলশূন্য ড্র করে পয়েন্ট খুঁইয়েছে। তবে গ্রুপের ৪ দলের মধ্যে বসুন্ধরা কিংসই একমাত্র দল, যারা এখনো গোল খায়নি।

আগামী মঙ্গলবার (২৪ আগস্ট) বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ গ্রুপ ‘ডি’র শীর্ষে থাকা কলকাতার জায়ান্ট মোহনবাগান।

ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বেঙ্গালুরু এফসি এবং মাজিয়া স্পোর্টস ক্লাব। আন্তঃআঞ্চলিক সেমিফাইনালে খেলতে হলে পরের ম্যাচে কিংসদের জয় ছাড়া কোনো বিকল্প নেই।

অন্যদিকে মাজিয়া স্পোর্টস ক্লাবকে ৩-১ গোলে উড়িয়ে দেওয়া মোহনবাগানের জন্য একটা ড্র-ই যথেষ্ট। ২ ম্যাচেই জিতে তাদের পয়েন্ট ৬। অন্যদিকে সমান ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে বসুন্ধরা কিংসের পয়েন্ট ৪।

বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুই ম্যাচে আমরা কোনো গোল হজম করিনি। সেটা দলের জন্য খুবই ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে। বসুন্ধরা এখনো টুর্নামেন্টে টিকে আছে এবং দ্বিতীয় রাউন্ডে খেলার জন্য আরও একটি সুযোগ আছে। আমরা সেই বড় সুযোগটা কাজে লাগাতে চাই। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘ডু অর ডাই’ ম্যাচে মোহনবাগানের মুখোমুখি বসুন্ধরা কিংস

আপডেট সময় ০৮:২৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১