ঢাকা ০২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বসুন্ধরা-বেঙ্গালুরু ম্যাচ গোলশূন্য ড্র

আকাশ স্পোর্টস ডেস্ক:

মালে জাতীয় ফুবল স্টেডিয়ামে এএফসি কাপের গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতীয় ক্লাব বেঙ্গালুরু এফসির বিপক্ষে গোলশূন্যতে ড্র করেছে বসুন্ধরা কিংস। এ ড্রয়ের মাধ্যমে আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষেই অবস্থান করছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দলটি।

এএফসি কাপের শুরুটা ভালোই হয়েছে বসুন্ধরা কিংসের। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টিংয়ের বিপক্ষে ২-০ গোল ব্যবধানে জিতেছে অস্কার ব্রুজেনের শিষ্যরা।

দ্বিতীয় ম্যাচেও জয়ের লক্ষ্যেই খেলতে নামে তপু বর্মন বাহিনী। ম্যাচের শুরুটাও ভালোই ছিল বসুন্ধরার। শুরুতে বল দখল এবং আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশের অন্যতম সেরা দলটি। কিন্তু খানিক পড়েই এলোমেলো ফুটবল খেলতে থাকে বসুন্ধরা। অন্যদিকে চাপ বাড়াতে থাকে সুনীল ছেত্রীরা। তবে প্রথমার্ধে হয়নি কোনো গোল।

দ্বিতীয়ার্ধে শুরুতে থেকে খেলায় আরও ধার বাড়ায় বেঙ্গালুরু। ছেত্রীদের একের পর এক আক্রমণে ব্যস্ত হয়ে পড়ে বসুন্ধরা কিংসের রক্ষণ। তবে তারিক গাজী এবং তপু বর্মনদের দেয়াল ভেদ করে গোল পাওয়া যে এতটাও সহজ নয়, সেটা হারে হারে টের পেয়েছে বেঙ্গালুরুর আক্রমণভাগের ফুটবলাররা। শেষ পর্যন্ত ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ব্যবধানেই।

এ ড্রয়ের ফলে দুই ম্যাচে সর্বোচ্চ ৪ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষেই অবস্থান করছে বসুন্ধরা কিংস। সমান ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান বেঙ্গালুরুর। আর ১ ম্যাচে দুই পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে মোহন বাগান। আর তলানিতে অবস্থান করছে স্বাগতিক দেশের মাজিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বসুন্ধরা-বেঙ্গালুরু ম্যাচ গোলশূন্য ড্র

আপডেট সময় ০৭:৩৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১