ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন সাবেক অর্থমন্ত্রী মুহিত

আকাশ জাতীয় ডেস্ক:  

কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার রাতে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বাসায় ফেরেন। বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার ফেসবুক পোস্টে মুহিতের বাসায় সময় কাটানোর কিছু ছবি পোস্ট করেন।

এতে দেখা গেছে, পরিবার পরিজনের সঙ্গে সময় কাটাচ্ছেন মুহিত। তার স্বাস্থ্য অনেকটাই ভেঙে পড়েছে। ৮৭ বছর বয়সি প্রবীণ এই অর্থনীতিবিদ ও রাজনীতিক করোনার ছোবলে অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টায় বাসায় ফেরেন মুহিত। করোনা থেকে মুক্তি পাওয়ার পর এখন তার তেমন কোনো শারীরিক জটিলতা নেই। করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে তিনি খেতে পারছিলেন না। এছাড়া বেশ কিছু জটিলতা দেখা দেয় মুহিতের শরীরে। তবে এখন অনেকটাই সুস্থ তিনি।

করোনার উপসর্গসহ শারীরিকভাবে অসুস্থতাবোধ করায় গত ২৫ জুলাই নমুনা দেন মুহিত। পরে সেই নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় গত ২৯ জুলাই মুহিতকে চিকিৎসার জন্য সিএমএইচে ভর্তি করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন সাবেক অর্থমন্ত্রী মুহিত

আপডেট সময় ০২:২৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১