ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নারী উদ্যোক্তারা পুঁজিবাজারে সফল হতে পারবে

অাকাশ জাতীয় ডেস্ক:

সঠিক নির্দেশনা ও সহযোগিতা পেলে নারী উদ্যোক্তারাও অন্যান্য খাতের ন্যায় পুঁজি বাজারেও সফল হতে পারবে। পুঁজিবাজারে বিনিয়োগ নারীদের জন্য খুবই উপযোগী। শনিবার বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের সিডব্লিওসিসিআই এর সেমিনার হলে ‘নারী উদ্যোক্তাদের পুঁজি বাজারে বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা’ বিষয়ক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিওসিসিআই) এবং আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড যৌথভাবে সেমিনারের আয়োজন করে।

অনুষ্ঠানে সিডব্লিওসিসিআই’র সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা সুলতানা বলেন, নারী উদ্যোক্তারা ঘরে বসে ঘরকন্যার কাজের পাশাপাশি এই ব্যবসায় সম্পৃক্ত হতে পারে। সহযোগিতা পেলে নারী উদ্যোক্তারাও অন্যান্য খাতের ন্যায় পুঁজি বাজারেও সফল হতে পারবে। পুঁজি বাজারে বিনিয়োগ নারীদের জন্য খুবই উপযোগী বলে তিনি মন্তব্য করেন।

আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ব্যবসার খুঁটি-নাটি বিষয়গুলো জানা থাকলে পুঁজি বাজারে বিনিয়োগ কখনোই ঝুঁকিপূর্ণ হয় না।

অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে সিডব্লিওসিসিআই ভাইস-প্রেসিডেন্ট রুহী মোস্তফা, আইল্যান্ড সিকিউরিটিজের কর্মকর্তা কাজী রকিবুল হাসান, মো. শাহরিয়ার হাসান প্রমূখ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নারী উদ্যোক্তারা পুঁজিবাজারে সফল হতে পারবে

আপডেট সময় ১২:২৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭