ঢাকা ১২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বরে হত্যা মামলা:শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল সোনারগাঁয়ে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান

অপপ্রচারের বিরুদ্ধে সিটি ব্যাংকের মামলা

আকাশ জাতীয় ডেস্ক:  

সমসাময়িক বিষয়ে সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের চরিত্র হনন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক, ইউটিউব, ওয়েবসাইট) অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলা করেছে বেসরকারিখাতের সিটি ব্যাংক।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান ডিজিটাল নিরাপত্তা আইনে সিটি ব্যাংকের মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তদন্ত করে অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গুলশান থানা সুত্র জানায়, শনিবার (১৪ আগস্ট) মামলাটি করেছেন সিটি ব্যাংকের ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট (হেড অব কোর্ট) গাজী এম শওকত হাসান। মামলা নম্বর ১২ তারিখ ১৪-৮-২০২১।

এজাহারে বলা হয়েছে, পরস্পর যোগসাজশে অজ্ঞাতনামা আসামিরা সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন ও অন্যান্য কর্মকর্তাদের অনুমতি ছাড়াই পরিচিত তথ্য ব্যবহার করে ফেসবুক, ইউটিউব চ্যানেল ও অন্যান্য ওয়েবসাইটে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে।

সিটি ব্যাংকের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা, ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালককে সমাজের চোখে হেয় প্রতিপন্ন করাসহ ব্যাংক থেকে অসাধু উপায়ে অর্থ আদায়ের হীন উদ্দেশ্য বাস্তবায়নে মিথ্যা, মানহানিকর তথ্য দিয়ে ভিডিও তৈরি করে অপপ্রচার করা হচ্ছে। যা জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে।

এজাহারে সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালককে জড়িয়ে প্রচার করা কয়েকটি ভিডিওর লিংক উল্লেখ করা হয়েছে। পরর্বতীতে সেই লিংক সার্চ করে দেখা যায়, অনেকের মতো সিটি ব্যাংকের সাবেক কর্মকর্তা মনিরা সুলতানা পপিও ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিনকে নিয়ে আপত্তিকর ও মিথ্যা তথ্য প্রচার করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বরে হত্যা মামলা:শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

অপপ্রচারের বিরুদ্ধে সিটি ব্যাংকের মামলা

আপডেট সময় ০৫:০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১