ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শোক দিবসে সাকিবের ফেসবুক স্ট্যাটাস

আকাশ স্পোর্টস ডেস্ক:  

আজ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। ইতিহাসের জঘন্যতম ও নৃশংস হত্যাকাণ্ড ঘটে ১৯৭৫ সালের এই কালরাতে।

সেদিন রাতে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক ভবনে ঘাতকের নির্মম বুলেট বিদ্ধ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বুক।

ঘাতকের হাতে সেদিন আরও প্রাণ হারান বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল, রোজী জামাল, ভাই শেখ নাসের, কর্নেল জামিল।

শোকের এই দিনে বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন টি-টোয়েন্টিতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন সাকিব। লিখেছেন, শোকের এই দিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে। ১৯৭৫ সালের আজকের এই দিনে সপরিবারে নিহত হন হাজার বছরের শ্রেষ্ঠ এই বাঙালি। এই শোককে শক্তিতে পরিণত করে আমরা জাতির পিতার রেখে যাওয়া বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব বহুদূর।

প্রসঙ্গত অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন সাকিব। জুলাই মাসের আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন। আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীকে পেছনে ফেলে টি-টোয়েন্টি ফরম্যাটে র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন।

বর্তমানে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। সেপ্টেম্বরের আগেই দেশে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। খেলবেন নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শোক দিবসে সাকিবের ফেসবুক স্ট্যাটাস

আপডেট সময় ০২:১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১