ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যেভাবে বাসা বানাচ্ছে ছোট্ট টুনটুনি

আকাশ নিউজ ডেস্ক: 

টুনটুনি পাখিকে ইংরেজিতে বলা হয় ট্রেইলর বার্ড যার আক্ষরিক অনুবাদ করলে হয় দর্জি পাখি। কিন্তু কেন ট্রেইলর বার্ড বলা হয় টুনটুনি পাখিকে ? কারণটা হয়তো তাদের বাসা বানানোর পদ্ধতির মধ্যে লুকিয়ে রয়েছে। ঠিক দর্জি যেভাবে কাপড় সেলাই করে সেভাবে ছোট্ট ঠোঁটকে সুঁইয়ের মতো ব্যবহার করে দুই পাতা সেলাই করে বাসা বানায় টুনটুনি।

সম্প্রতি টুনটুনি পাখির বাসা বানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। ৫৬ সেকেন্ডের ওই ভিডিওটি যে কাউকে মুগ্ধ করতে বাধ্য।

ভাইরাল ওই ভিডিওতে একটি টুনটুনি পাখিকে দেখা গেছে, পাখিটি প্রথমে ঠোঁটের সাহায্যে পাতায় ছিদ্র করছে। এরপর সুতা দিয়ে দুই পাতা দারুণ দক্ষতায় জুড়ে দিচ্ছে।

বাসাটি সম্পন্ন হতে চারদিন সময় লেগেছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

ভিডিওটি প্রথমে টুইটারে শেয়ার করা হয়। সাথে সাথে সেটা ভাইরাল হয়। এক লাখের বেশিবার ভিডিওটি দেখা হয়েছে। ভিডিও লাইক করেছেন ১১ হাজারেও বেশি মানুষ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যেভাবে বাসা বানাচ্ছে ছোট্ট টুনটুনি

আপডেট সময় ১১:২৬:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১