ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শূন্যে আনতে চেষ্টা চলছে: আতিক

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীতে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর মধ্যে ২০ শতাংশ উত্তরের তথা ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বাসিন্দা। তবুও ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

মঙ্গলবার (১০ আগস্ট) রাজধানীর উত্তরায় বাংলাদেশ ক্লাবে মশকনিধনে চিরুনি অভিযানে অংশ নিয়ে এসব কথা বলেন আতিক। এসময় তিনি ২৭ জুলাই থেকে চলমান অভিযানের বিভিন্ন দিক তুলে ধরেন।

মেয়র আতিক বলেন, চলতি বছরের ২৭ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত ডিএনসিসি এলাকায় এক লাখ ১০ হাজার ৯১টি স্থাপনা পরিদর্শন করে ৯৬৩টি স্থাপনায় এডিসের লার্ভা পাওয়া যায়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩৬টি মামলায় ৪৮ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় এবং ২৮টি নিয়মিত মামলা দায়ের করা হয়। নিজেদের সুস্থতার জন্যই সুস্থ পরিবেশ নিশ্চিত করতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গড়ে ওঠা সামাজিক আন্দোলনের সুফল হিসেবেই ডিএনসিসি এলাকায় এখনও ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলক অনেক কম রয়েছে।

বক্তব্য শেষে নগরবাসীর মধ্যে সচেতনতা বাড়ার লক্ষ্যে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিরোধী আকর্ষণীয় ব্যানার ও ফেস্টুনে সুসজ্জিত খোলা ট্রাকে করে ডিএনসিসির ১ নম্বর অঞ্চলের উত্তরাসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন আতিক।

এসময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান এবং স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শূন্যে আনতে চেষ্টা চলছে: আতিক

আপডেট সময় ০৪:৫৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১