ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিসিবির পরিচালক থেকে পদত্যাগ করলেন মীর সীমান্ত ১৪ লাখ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য সরকারের: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর কোনো উপায় নেই: ট্রাম্প নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দেয়া হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘ইসরাইলের শাসনব্যবস্থার দিন ফুরিয়ে আসছে’ ইউরোপ-আমেরিকার দেশগুলোতে বাংলাদেশি খাদ্যদ্রব্য রফতানি হচ্ছে : বাণিজ্যমন্ত্রী প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে: খাদ্য প্রতিমন্ত্রী প্রাথমিকের ১ কোটির বেশি শিক্ষার্থীকে ইউনিফর্ম-জুতা-ব্যাগ দেবে সরকার:ববি হাজ্জাজ

বিএনপি মনের দিক থেকেও দরিদ্র: ওবায়দুল কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মনের দিক থেকেও দরিদ্র। তাদের মনমানসিকতা এতই দরিদ্র যে সরকারের রোহিঙ্গা সমস্যা সমাধান এবং তাদের দেশে ফিরিয়ে নেয়ার জন্য যে উদ্যোগ নিয়েছে তার সমালোচনা করছে। শুক্রবার মানিক মিয়া অ্যানিভিনিউতে ‘বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, বিএনপির নেতিবাচক পথ থেকে সরে এসে কার্যকর পজেটিভ কিছু করা উচিত। এছাড়া আপনারা উখিয়া ও টেকনাফে গিয়ে বাস্তব পরিস্থিতি দেখুন। সেখানে কীভাবে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হচ্ছে। আজ থেকে সেখানে সেনাবাহিনী ত্রাণ তৎপরতা শুরু করেছে। কাজেই বিএনপির অভিযোগ হলো লিপ সার্ভিস।

তিনি আরো জানান, রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার কাজ শুরু হয়েছে। পাহাড়ের পাশে সমতলে তাদের তাবু খাটিয়ে অসংখ্য ঘরবাড়ি তৈরি করা হয়েছে। এছাড়া ঢাকায় বসে বসে মায়াকান্না করা যায় কিন্তু বাস্তবের জমিনটা অন্তত কঠিন বলেন কাদের।

ওবায়দুল কাদের বলেন, একদিকে সোকলড জাতীয় ঐক্যের কথা বলে। সরকারে সমালোচনা করেই কি জাতীয় ঐক্য? জাতীয় ঐক্যটা কি তাদের মুখে নাকি মনে আছে সেটা আগে জানতে চাই। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য সারা দুনিয়া শেখ হাসিনাকে প্রশংসিত করছে। সেখানে বিএনপি ঢাকায় বসে টেলিভিশনের ক্যামেরার সামনে লিপ সার্ভিস দিয়ে যাচ্ছে। বাস্তবে কোনো কাজকর্মে নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকঢোল বাজিয়ে শতবর্ষীর লাশ দাফনের চেষ্টা, তোপের মুখে ক্ষমা প্রার্থনা

বিএনপি মনের দিক থেকেও দরিদ্র: ওবায়দুল কাদের

আপডেট সময় ০৩:১৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭