ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এডিসের তথ্য দিন, তাৎক্ষণিক ব্যবস্থা নেব: তাপস

আকাশ জাতীয় ডেস্ক:

এডিসের উৎস সম্পর্কে অনলাইনে তথ্য দিন, তাৎক্ষণিক ব্যবস্থা নেব বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার (৬ অগাস্ট) এক ভিডিও বার্তায় ঢাকাবাসীকে তিনি এ কথা জানান।

তাপস বলেন, যেকোনো ব্যক্তি ও ঢাকাবাসী যেকোনো এলাকা থেকে অনলাইনে, আমাদের ওয়েবসাইটে https://forms.gle/gPamcWqJNFtDZvir6 তথ্য দিতে পারেন। কোথায় এডিসের লার্ভা রয়েছে, কোথায় উৎস রয়েছে, কোথায় রোগী রয়েছে। এ বিষয়গুলো পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, আমরা স্বাস্থ্য অধিদফতর থেকে ডেঙ্গু রোগীর যেসব তথ্য পাচ্ছি, তার ভিত্তিতে আমাদের কাউন্সিলরদের নেতৃত্বে মশককর্মীরা ঘরে ঘরে যাচ্ছে। আমরা সেই এডিস লার্ভার উৎস নিধন করছি এবং চিরুনি অভিযান কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমাদের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক সেটা তদারকি করা হচ্ছে।

দক্ষিণ সিটি করপোরেশনের যেকোনো বাসিন্দা ওই ফরমে এডিস মশার উৎস বা লার্ভা ও এডিস রোগীর তথ্য দিতে পারেন। পাওয়া আবেদনের ভিত্তিতে যেকোনো বাসা-বাড়িতে সম্পূর্ণ বিনামূল্যে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ নেবে ডিএসসিসি। এছাড়া উৎস সম্পর্কে তথ্য দিতে নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯৯০০৮৮৮ ও ০২৯৫৫৬০১৪ নম্বরে ফোন করতে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা-২০২৭ প্রকাশ করল শিক্ষা মন্ত্রণালয়

এডিসের তথ্য দিন, তাৎক্ষণিক ব্যবস্থা নেব: তাপস

আপডেট সময় ০৪:৫২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১