ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ সংরক্ষণ করা হচ্ছে

আকাশ জাতীয় ডেস্ক:

সারাদেশে যারা প্রথম ডোজের টিকা নিয়েছে তাদের জন্য দ্বিতীয় ডোজ সংরক্ষণ করা হচ্ছে। পূর্বের অভিজ্ঞতার আলোকে আমরা দেখেছি যেসব টিকা একেবারে দিয়ে দেওয়ায় দ্বিতীয় ডোজের কোনো টিকা ছিল না। এতে করে দ্বিতীয় ডোজ পেতে অনেক দেরি হয়েছে।

শুক্রবার কোভিড-১৯ ভ্যাকসিন ক্যাম্পেইন ২০২১ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম।

তিনি আরও বলেন, এই ক্যাম্পেইনের মাধ্যমে ৬ দিনে ৩২ লাখ মানুষকে টিকার আওতায় আনা হবে। এছাড়া ভোটার আইডি কার্ড জটিলতার কারণে ১৮ বছর উত্তীর্ণদের টিকা দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো সেটি থেকে সরে আসা হয়েছে। তবে পঁচিশ বছর থেকে বেশি যাদের বয়স তাদের টিকা দেওয়া হবে। পঞ্চাশের বেশি বয়স্ক নারী, শারীরিক প্রতিবন্ধী ও দূর্গম আর প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীদের অগ্রাধিকার দেওয়া হবে টিকা দেওয়ার ক্ষেত্রে।

তিনি জানান, এই ক্যাম্পেইনে সারাদেশে ৪৬টি ইউনিয়নে ১০৫৪টি পৌরসভা এবং সিটি করপোরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে ৩২৭০৬ জন টিকাদানকারী এবং ৪৮৪৫৯ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে একযোগে কোভিড-১৯ টিকা দেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ সংরক্ষণ করা হচ্ছে

আপডেট সময় ০১:২৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১