ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্ব চাইলেই করোনা মহামারি শেষ হবে: ট্রেড্রস

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনার ডেল্টা প্রজাতি রুখতে টিকার তৃতীয় ডোজ অর্থাৎ বুস্টার শটের প্রয়োজন রয়েছে, দাবি করেছিলেন বিশেষজ্ঞদের একাংশ। এবার এই প্রসঙ্গে মন্তব্য করলেন বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়াসেস।

তিনি জানিয়েছেন, সেপ্টেম্বর পর্যন্ত করোনা টিকার বুস্টার শট দেওয়া বন্ধ রাখা উচিত। অপেক্ষাকৃত দরিদ্র দেশগুলোতে টিকা সাপ্লাই করার জন্য ভ্যাকসিন নির্মাতা কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

টেড্রস বলেন, ‘প্রতিটি দেশের সরকার নিজেদের রাষ্ট্রের মানুষদের নিয়ে উদ্বিগ্ন। তাদের ডেল্টা ভ্যারিয়্যান্টের হাত থেকে রক্ষা করতে চাইছে। কিন্তু বিশ্বে উৎপাদিত টিকার সিংহভাগ যে দেশগুলো পায় তারাই আরো টিকা ব্যবহার করুক এটা মেনে নেওয়া সম্ভব নয়। কারণ বহু দেশ এখনও টিকা পায়নি এবং সেখানকার বহু মানুষ অসুরক্ষিত রয়েছে। ‘

‘মহামারি শেষ কবে’ এই প্রশ্নের উত্তরে টেডরস আধানম গেব্রিয়াসেস বলেন, ‘বিশ্ব চাইলেই মহামারি শেষ হবে। এই বিষয়টি আমাদের হাতেই রয়েছে। আমরা যদি চাই তবে পরীক্ষা করাতে পারি। সেরে উঠতেই পারি’। করোনাকে আটকানোর জন্য মানুষকে সচেতন হতে হবে বলেই জানিয়েছেন তিনি।

বর্তমানে ডেল্টা ভ্যারিয়ান্টের ঘন ঘন রূপ পরিবর্তন বিশ্বকে ভাবাচ্ছে। এর সংক্রমণ কেন দ্রুতগতিতে বাড়ছে, সেটা নিয়েই পরীক্ষা চালাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। টেড্রস আগেই জানিয়েছিলেন, বর্তমানে বিশ্বের একাধিক দেশ ‘কোভিড থার্ড ওয়েভ’-এর প্রাথমিক পর্যায়ে রয়েছে। তিনি এও জানিয়েছিলেন যে বিশ্বজুড়ে ডেল্টা ভ্যারিয়্যান্ট ছড়ানোর ফলে বাড়ছে কোভিড মৃত্যুও।

বিশ্বের প্রতিটি দেশ এই কঠিন পরিস্থিতিতে টিকা পায় সেই লক্ষ্যে সেপ্টেম্বর পর্যন্ত বুস্টার শট ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার কথা বলেছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিশ্ব চাইলেই করোনা মহামারি শেষ হবে: ট্রেড্রস

আপডেট সময় ১২:১৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১