ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আইপিএলের বাকি অংশে খেলবেন সাকিব-মোস্তাফিজ!

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর ১৬ মাস পিছিয়ে গেছে। ফলে আইপিএলের বাকি অংশে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের খেলার সম্ভাবনাও উজ্জ্বল হলো।

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে সিরিজ খেলার কথা ছিল ইংলিশদের। তবে নির্ধারিত সিরিজের সূচি পুনর্নির্ধারণ নিয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে আলোচনা শেষে সফর পিছিয়ে যাওয়ার খবর মঙ্গলবার বিবৃতি দিয়ে জানিয়েছে বিসিবি।

নতুন সূচি অনুযায়ী, ইংলিশরা বাংলাদেশে আসবে ২০২৩ সালের মার্চে। ম্যাচসংখ্যাও অপরিবর্তিতই থাকছে। আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সঙ্গে সমানসংখ্যক টি-টোয়েন্টিও থাকছে।

সেপ্টেম্বর-অক্টোবরের সফর পিছিয়ে যাওয়ায় সাকিব ও মোস্তাফিজের আইপিএলের বাকি অংশে খেলার সুযোগ তৈরি হয়েছে। ইতিবাচক ইঙ্গিত দিয়েছে বিসিবিও। তাছাড়া ইংলিশ ক্রিকেটাররাও এখন আইপিএলে খেলতে পারবেন।

করোনা হানায় ২৯টি ম্যাচ হয়ে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি অংশ ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। যদিও এর আগে ইসিবি জানিয়েছিল, আইপিএলের নতুন সূচি হলে তারা নিজেদের ক্রিকেটারদের তাতে খেলার অনুমতি দেবে না। কিন্তু বিশ্বকাপ যেহেতু আমিরাতেই, তাই প্রস্তুতির কথা ভেবে শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এলো তারা। একই সময়ে সাকিব ও মোস্তাফিজও আইপিএল খেলতে চাইলে অনাপত্তিপত্র দেওয়া হবে বলে জানালেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান আকরাম খান।

আকরাম বলেন, ‘ওরা যদি আবেদন করে এবং ওই সময়ে যদি কোনো আন্তর্জাতিক সিরিজের সূচি না থাকে (ইংল্যান্ডের সফর পিছিয়ে যাওয়ায় একই সময়ে যদি বিসিবি নতুন কোনো সিরিজ চূড়ান্ত না করে), তাহলে আইপিএল খেলার অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে সমস্যা হওয়ার কথা নয়। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আইপিএলের বাকি অংশে খেলবেন সাকিব-মোস্তাফিজ!

আপডেট সময় ০৭:৩৮:১১ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১