ঢাকা ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেমিকের বাড়িতে অনার্সের ছাত্রীর অনশন

আকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন অনার্স পড়ুয়া এক শিক্ষার্থী। তবে বাড়ি ছেড়ে পালিয়েছে প্রতারক প্রেমিক রবিন।

ঘটনাটি ঘটেছে কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের ধুনাইল গ্রামে। অভিযোগ উঠেছে- মেয়েটিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছে প্রেমিক রবিনের পরিবারের সদস্যরা।

অনশনকারী ছাত্রী জানান, ধুনাইল গ্রামের আশরাফুল ইসলামের ছেলে রবিনের সঙ্গে তার পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। প্রেমের একপর্যায়ে তারা মাঝে মধ্যে দেখা-সাক্ষাৎ করত। বেশ কয়েকবার ওই ছাত্রীর বাড়িতেও যাওয়া আসা করত। বিয়ের আশ্বাস দিয়ে প্রেমিক রবিন ওই শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে।

সোমবার সকালে কলেজছাত্রী বিয়ের দাবিতে সেখানে অনশন শুরু করে। বিষয়টি মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে। পরে বাড়ি ছেড়ে পালিয়ে যায় প্রেমিক রবিন।

অনশনকারী কলেজছাত্রী বলেন, আমি আসার পর বাড়ি ছেড়ে রবিন পালিয়েছে। তার বাড়ির লোকজন আমাকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। হয় বিয়ে না হয় আত্মহত্যা ছাড়া এখন আমার আর কোনো পথ নেই।

স্থানীয় ইউপি চেয়ারম্যান হাসমত আলী নেতা জানান, বিষয়টি জানার পরই উভয়পক্ষকে নিয়ে বৈঠকে বসার সিদ্ধান্ত হয়েছে। বসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। মেয়েটি এখনো অনশন চালিয়ে যাচ্ছে।

সহকারী পুলিশ সুপার কালিহাতী সার্কেল শরিফুল হক বলেন, বিষয়টি শুনেছি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রেমিকের বাড়িতে অনার্সের ছাত্রীর অনশন

আপডেট সময় ১০:৩৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১