ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল মাদ্রাসাসহ বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যার সমাধান শিগগিরই : শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল ১০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব ভিওন গ্রুপের হরমুজ প্রণালি ঝুঁকিমুক্ত করতে যৌথভাবে মাইন সরাবে ফ্রান্স-ওমান চীনের কাছ থেকে বাংলাদেশ ঋণের আশ্বাস পেয়েছে কি, প্রশ্ন রুমিন ফারহানার ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

টাঙ্গাইলে পুত্রবধূ ধর্ষণ চেষ্টা মামলায় শ্বশুর গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের নাগরপুরে পুত্রবধূ ধর্ষণ চেষ্টা মামলায় অভিযুক্ত শ্বশুর জাহাঙ্গীর মিয়া ওরফে মোহনকে (৫০) পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতার জাহাঙ্গীর মিয়া উপজেলার গয়হাটা গ্রামের মোকছেদ মিয়ার ছেলে।

পুলিশ অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ ও মামলার সংক্ষিপ্ত সূত্রে জানা যায়, মোহনের ছেলে কাতার প্রবাসী অন্তরের সাথে এক বছর আগে উপজেলার কোদালীয়া গ্রামের আ.খালেকের মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পুত্রবধূর ওপর কুদৃষ্টি পরে চরিত্রহীন শ্বশুরের। ছেলে বিদেশে থাকার সুযোগে বিভিন্ন সময় পুত্রবধূকে কু-প্রস্তাব দেন তিনি।

পরে গত ১৬ জুলাই বিকেলে নিজ বাড়ির দক্ষিণ দুয়াড়ী চৌচালা টিনের ঘরে পুত্রবধূকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে শ্বশুরকে ধাক্কা দিয়ে পুত্রবধূ তার সম্ভ্রম রক্ষা করে। এরপর ধর্ষণে ব্যর্থ হয়ে পুত্রবধূকে বেদম প্রহার করেন ওই শ্বশুর। স্বজনরা আহত অবস্থায় তাকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় পুত্রবধূর মা সুফিয়া আক্তার বাদি হয়ে গতকাল মঙ্গলবার নাগরপুর থানায় মামলা করেন।

এ বিষয়ে জানতে চাইলে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, লিখিত অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশি অভিযান চালানো হয়। ওই রাতেই অভিযুক্ত শ্বশুর জাহাঙ্গীর মিয়াকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের

টাঙ্গাইলে পুত্রবধূ ধর্ষণ চেষ্টা মামলায় শ্বশুর গ্রেফতার

আপডেট সময় ১০:০২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১