ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জিম্বাবুয়ের সঙ্গে বক্সিং-ডে টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা

আকাশ স্পোর্টস ডেস্ক:
ভারত সিরিজের আগে প্রতিবেশী জিম্বাবুয়ের সঙ্গে বক্সিং-ডে টেস্ট খেলবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। গোলাপি বলে দিবা-রাত্রির এই টেস্টটি হবে চারদিনের। বৃহস্পতিবার এমন খবর জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
এই প্রথমবারের চারদিনের দিবা-রাত্রির টেস্ট অনুষ্ঠিত হবে। তবে দিবা-রাত্রির টেস্ট খেলার জন্য আইসিসি থেকে এখনো কোনো ছাড়পত্র পায়নি দক্ষিণ আফ্রিকা। সিএসএ’র প্রত্যাশা আইসিসির কাছ থেকে খুব শিগগিরই ছাড়পত্র পেয়ে যাবে। ছাড়পত্র পাবার আগেই জিম্বাবুয়ের সঙ্গে বক্সিং-ডে টেস্ট খেলার জন্য কথা সেরে রেখেছে প্রোটিয়ারা।
ভারতের সঙ্গে বক্সিংডে টেস্ট খেলার কথা ছিলো দক্ষিণ আফ্রিকার। কিন্তু ভারত সময় দিতে না পারায় জিম্বাবুয়ের সঙ্গে বক্সিং-ডে টেস্ট খেলার সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। বড়দিনের পরদিন অর্থাৎ ২৬ ডিসেম্বরকে বক্সিং ডে টেস্ট বলা হয়। এ ব্যাপারে দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী হারুন লরগাত বলেন, ‘ঐতিহ্যবাহী বক্সিং ডে টেস্টে আমরা সমর্থকদের হতাশ করবো না এবং সেন্ট জর্জ পার্কের নতুন আলোর নিচে বক্সিং-ডে টেস্ট অনুষ্ঠিত হবে। এজন্য আমরা জিম্বাবুয়েকে আমন্ত্রণ জানিয়েছি। তাই প্রতিবেশী জিম্বাবুয়েকে নিয়ে প্রথমবারের মত চারদিনের দিবা-রাত্রির ম্যাচ আয়োজন করতে যাচ্ছি আমরা। আইসিসির অনুমোদন সাপেক্ষেই ম্যাচটির টেস্ট স্ট্যাটাস হবে।’
তিনি আরও বলেন, ‘এই গ্রীষ্মে আমাদের মোট ১০টি টেস্ট ম্যাচ রয়েছে। বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়ার পাশাপাশি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবো আমরা। এর মধ্যে দিবা-রাত্রির টেস্ট ম্যাচটি খেলোয়াড় ও ভক্তদের জন্য একটি বিশ্বমানের অভিজ্ঞতা হবে।’ জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচের টেস্ট শেষে ভারতের বিপক্ষে সিরিজ শুরু করবে দক্ষিণ আফ্রিকা।
এএফপি।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জিম্বাবুয়ের সঙ্গে বক্সিং-ডে টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা

আপডেট সময় ১১:৩০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭