ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল জামায়াত যেদিন লোগো থেকে আকিমুদ দ্বীন উঠিয়েছে সেদিনই তারা পরাজিত: চরমোনাই পীর প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদ দেশের সব মানুষের অভিন্ন পরিচয়: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

বৌভাত করায় বরের বাবাকে জরিমানা, পোলাও-মাংস দুস্থদের মধ্যে বিতরণ

আকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্যবিধি ও কঠোর ‘লকডাউন’ অমান্য করে চলছিল বিয়ে পরবর্তী বৌভাত অনুষ্ঠান। তবে শেষ পর্যন্ত ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে অনুষ্ঠানটি বন্ধ করে বরের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই সঙ্গে বৌভাতের ৫০০ জন অতিথির জন্য আয়োজন করা পোলাও, রোস্ট, গরুর মাংস আর দই বিতরণ করা হয়েছে এলাকার অস্বচ্ছল জনগণের মধ্যে।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মঈনুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, একদিন আগে বুল্লা গ্রামের জালু মিয়ার ছেলে খোকন মিয়ার বিয়ে হয়। মঙ্গলবার তাদের বাড়িতে বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বর ও কনেপক্ষের লোকজনের ভীড় জমে। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেন। সেই সঙ্গে বরের বাবা জালু মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও শেখ মঈনুল ইসলাম জানান, এসময় সব ধরনের সামাজিক অনুষ্ঠান করা নিষেধ। এছাড়া ওই বৌভাত অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হয়নি। ‘লকডাউনে’ এমন আয়োজন করায় সংশ্লিষ্ট আইনে বরের বাবাকে জরিমানা করা হয়। একইসঙ্গে ৫০০ অতিথির জন্য রান্না করা খাবার স্থানীয় এতিমখানা ও অস্বচ্ছল জনগণের মধ্যে বিতরণ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

বৌভাত করায় বরের বাবাকে জরিমানা, পোলাও-মাংস দুস্থদের মধ্যে বিতরণ

আপডেট সময় ০৯:৪৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১