ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় আক্রান্ত আবুল মাল আবদুল মুহিত

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এখন রাজধানীর বনানী এলাকায় নিজ বাসভবনে থেকে চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন তিনি।

চলতি মাসে করোনার কিছু উপসর্গ দেখাসহ শারীরিকভাবে অসুস্থতাবোধ করেছিলেন তিনি। পরে ২৫ জুলাই (রোববার) করোনার নমুনা দেন তিনি। করোনার নমুনা পরীক্ষার ফলাফলে পজিটিভ আসে তার। একইসঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন তার বড় ছেলে শাহেদ মুহিতও। তার শারীরিক অবস্থা এখন পর্যন্ত মোটামুটি ভালো।

মঙ্গলবার (২৭ জুলাই) সাবেক অর্থমন্ত্রীর বাসার কেয়ারটেকার বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

বাচ্চু মিয়া বলেন, করোনা পজিটিভ ধরা পড়ায় প্রথমে গুলশান স্কয়ার হাসপাতাল পরে বারডেম হাসপাতালে নেওয়া হয় স্যারকে। এখন সুস্থতাবোধ করায় তিনি এখন বাসভবন থেকে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে তার ছোট ভাই পল্লি শিশু ফাউন্ডেশন ও ঢাকা ডেল্টা হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজনের পরিবারের পক্ষ থেকে আবুল মাল আবদুল মুহিতের সুস্থতার জন্য সিলেটসহ দেশ-বিদেশের সবার কাছে দোয়া কামনা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় আক্রান্ত আবুল মাল আবদুল মুহিত

আপডেট সময় ০৭:১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১